Jeremiah 35:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার সমস্ত গোলাম নবীদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছি, খুব ভোরে উঠে প্রেরণ করে তোমাদেরকে বলেছি, তোমরা নিজ নিজ কুপথ থেকে ফির, তোমাদের আচার-ব্যবহার শুদ্ধ কর এবং অন্য দেবতাদের সেবা করবার জন্য তাদের পিছনে যেও না; তাতে আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি, তার মধ্যে তোমরা বাস করবে, কিন্তু তোমরা কান দাও নি এবং আমার কথায় মনযোগ দাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারবার আমি আমার দাস ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি। তারা বলেছে, “তোমাদের মধ্যে প্রত্যেকে, তোমাদের দুষ্টতার পথ থেকে ফিরে আসবে এবং তোমাদের কার্যকলাপের সংশোধন করবে। অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের সেবা করবে না। তাহলে এই যে দেশ আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বসবাস করতে পারবে।” কিন্তু তোমরা আমার কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যূষে উঠিয়া প্রেরণ করিয়া তোমাদিগকে বলিয়াছি, তোমরা আপন আপন কুপথ হইতে ফির, তোমাদের আচার-ব্যবহার শুদ্ধ কর, এবং অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের পশ্চাদগামী হইও না; তাহাতে আমি তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহার মধ্যে তোমরা বাস করিবে, কিন্তু তোমরা কর্ণপাত কর নাই, এবং আমার কথায় অবধান কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যুষে উঠিয়া প্রেরণ করিয়া তোমাদিগকে বলিয়াছি, তোমরা আপন আপন কুপথ হইতে ফির, তোমাদের আচার-ব্যবহার শুদ্ধ কর, এবং অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের পশ্চাদ্গামী হইও না; তাহাতে আমি তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহার মধ্যে তোমরা বাস করিবে, কিন্তু তোমরা কর্ণপাত কর নাই, এবং আমার কথায় অবধান কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আমার সমস্ত দাসদের, অর্থাৎ নবীদের বারে বারে তোমাদের কাছে পাঠিয়েছি। তারা বলেছে, ‘তোমরা প্রত্যেকে কুপথ থেকে ফেরো এবং তোমাদের চালচলন ভাল কর; দেব-দেবতাদের সেবা করবার জন্য তাদের পিছনে যেয়ো না। তাহলে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি সেখানে তোমরা বাস করতে পারবে।’ কিন্তু তোমরা আমার কথায় মনোযোগও দাও নি এবং শোনও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আমার সমস্ত গোলামদের, অর্থাৎ নবীদের বারে বারে তোমাদের কাছে পাঠিয়েছি। তারা বলেছে, ‘তোমরা প্রত্যেকে কুপথ থেকে ফেরো এবং তোমাদের চালচলন ভাল কর; দেব-দেবীদের এবাদত করবার জন্য তাদের পিছনে যেয়ো না। তাহলে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি সেখানে তোমরা বাস করতে পারবে।’ কিন্তু তোমরা আমার কথায় মনোযোগও দাও নি এবং শোনও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার সেবক নবীদের একাদিক্রমে পাঠিয়েছি তোমাদের কাছে, যারা তোমাদের মন্দ পথ পরিহার করে সঠিক পথে চলার ও সঠিক কাজ করার কথা বলেছে, নিষেধ করেছে অন্যান্য অলীক দেবতার সেবা ও পূজা করতে যাতে তোমাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেই দেশে তোমরা বসবাস করতে পার। কিন্তু তোমরা আমার কথা শুনলে না, গ্রাহ্যই করলে না কোনও কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে বারবার আমার অনুচর এবং ভাববাদীদের পাঠিয়েছি| তারা তোমাদের বলেছে: ‘অসৎ হওয়া বন্ধ করো| ভালো কাজ কর| অন্য দেবতাদের অনুসরণ করো না ও তাদের সেবা করো না| তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমরা এই দেশে বসবাস করতে পারতে, যে দেশ তোমাদের পূর্বপুরুষকে আমি দিয়েছিলাম|’ কিন্তু তোমরা আমার বার্তাকে পাত্তাই দিলে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার সমস্ত দাসদের, ভাববাদীদের তোমাদের কাছে পাঠিয়েছি। আমি বার বার তাদের পাঠিয়ে বলেছি, ‘তোমরা প্রত্যেকে মন্দ পথ থেকে ফেরো এবং ভাল কাজ কর; অন্য দেবতাদের সেবা করার জন্য তাদের পিছনে যেয়ো না। তাতে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বাস করতে পারবে’। কিন্তু তোমরা আমার কথা শোননি ও মনোযোগও দাওনি।