Jeremiah 35:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রেখবের পুত্র যিহোনাদব যা হুকুম করেছিল, তার সন্তানেরা তা-ই অটলভাবে পালন করছে; কিন্তু এই জাতি আমার কথায় মনযোগ দেয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রেখবের পুত্র যিহোনাদবের বংশধরেরা, তাদের পূর্বপুরুষ যে আদেশ দিয়েছিল, তা পালন করে এসেছে, কিন্তু এই লোকেরা আমার কথার বাধ্য হয়নি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রেখবের পুত্র যিহোনাদব যাহা আজ্ঞা করিয়াছিল, তাহার সন্তানেরা তাহাই অটলরূপে পালন করিতেছে; কিন্তু এই জাতি আমার কথায় অবধান করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রেখবের পুত্র যিহোনাদব যাহা আজ্ঞা করিয়াছিল, তাহার সন্তানেরা তাহাই অটলরূপে পালন করিতেছে; কিন্তু এই জাতি আমার কথায় অবধান করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রেখবের ছেলে যিহোনাদবের বংশধরেরা তাদের পূর্বপুরুষের দেওয়া আদেশ পালন করে আসছে, কিন্তু তোমরা আমার কথার বাধ্য হও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রেখবের ছেলে যিহোনাদবের বংশধরেরা তাদের পূর্বপুরুষের দেওয়া হুকুম পালন করে আসছে, কিন্তু তোমরা আমার কথার বাধ্য হও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোনাদবের বংশধরেরা তাদের পূর্বপুরুষদের আদেশ আজও পালন করে চলেছে, কিন্তু তোমরা শুনলে না আমার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোনাদবের নির্দেশ তার উত্তরপুরুষরা মেনে চলেছিল কিন্তু যিহূদার লোকরা আমাকে মান্য করেনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রেখবের ছেলে যিহোনাদব যা আদেশ করেছিল, তার বংশধরেরা সেটাই পালন করে আসছে, কিন্তু এই লোকেরা আমার কথা শুনতে অস্বীকার করে।”