Jeremiah 35:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারমিয়া রেখবীর কুলকে বললেন, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তোমরা নিজেদের পূর্বপুরুষ যিহোনাদবের হুকুমে মনযোগ দিয়েছ, তার সমস্ত আদেশমালা পালন করেছ ও তার সমস্ত হুকুম অনুসারে কাজ করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যিরমিয় রেখবের বংশধরদের বললেন, “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ পালন করেছ, তার সমস্ত নির্দেশ মেনে চলেছ এবং সে যে সমস্ত আদেশ দিয়েছিল, সব পালন করেছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরমিয় রেখবীয় কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ যিহোনাদবের আজ্ঞায় অবধান করিয়াছ, তাহার সমস্ত আদেশ পালন করিয়াছ, ও তাহার সমস্ত আজ্ঞানুসারে কার্য্য করিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরমিয় রেখবীয় কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ যিহোনাদবের আজ্ঞায় অবধান করিয়াছ, তাহার সমস্ত আদেশ পালন করিয়াছ, ও তাহার সমস্ত আজ্ঞানুসারে কার্য করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যিরমিয় রেখবীয়দের বললেন যে, ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ পালন করেছ এবং তার সব নির্দেশ মত চলেছ ও তার আদেশ মত সব কাজ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ইয়ারমিয়া রেখবীয়দের বললেন যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের হুকুম পালন করেছ এবং তার সব নির্দেশ মত চলেছ ও তার হুকুম মত সব কাজ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি রেখবীয় গোষ্ঠীর লোকদের কাছে বললাম, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, তোমাদের পিতৃপুরুষ যিহোনাদবের আদেশ তোমরা পালন করেছ, তার সমস্ত নির্দেশানুযায়ী চলেছ এবং তারই আদেশমত সব কিছুই করেছ তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়, রেখবীয় পরিবারকে বলেছিল, “সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের সব নির্দেশ মেনে চলেছো| তোমরা যিহোনাদবের শিক্ষাকেই অনুসরণ করে গিয়েছো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরমিয় রেখবীয়দের পরিবারকে বললেন, “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ শুনেছ, তার সমস্ত কিছু পালন করেছ এবং তার আদেশ মত সমস্ত কাজ করেছ’।