Jeremiah 35:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, রেখবের পুত্র যিহোনাদবের জন্য আমার সম্মুখে দাঁড়াবার লোকের অভাব কখনও হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: ‘রেখবের পুত্র যিহোনাদবের বংশে আমার সেবা করার জন্য লোকের কোনো অভাব হবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, রেখবের পুত্র যিহোনাদবের জন্য আমার সম্মুখে দাঁড়াইবার লোকের অভাব কখনও হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, রেখবের পুত্র যিহোনাদবের জন্য আমার সম্মুখে দাঁড়াইবার লোকের অভাব কখনও হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমার সেবা করবার জন্য রেখবের ছেলে যিহোনাদবের বংশে কখনও লোকের অভাব হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমার এবাদত-কাজ করবার জন্য রেখবের ছেলে যিহোনাদবের বংশে কখনও লোকের অভাব হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, রেখবের পুত্রর যিহোনাদবের বংশে আমাকে সেবা করার জন্য কখনও লোকের অভাব হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন সেখানে সর্বদাই রেখবের পুত্র যিহোনাদবের উত্তরপুরুষদের কোন একজন আমাকে সেবা করবার জন্য আমার সামনে থাকবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমার সেবা করবার জন্য রেখবের ছেলে যিহোনাদবের বংশের কোনো একজন সর্বদা থাকবে’।”