Jeremiah 35:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি রেখবীয় কুলজাত লোকদের কাছে গিয়ে তাদের সঙ্গে আলাপ কর এবং মাবুদের গৃহের একটি কুঠরীতে এনে তাদেরকে পান করার জন্য আঙ্গুর-রস দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি রেখবীয় বংশের লোকদের কাছে যাও। তুমি তাদের সদাপ্রভুর গৃহের পাশের একটি কক্ষে আমন্ত্রণ করো। তাদের পান করার জন্য দ্রাক্ষারস দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরীতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরিতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি রেখবীয় বংশের লোকদের কাছে গিয়ে তাদের আমার ঘরের একটা কামরায় আসতে বল ও তাদের আংগুর-রস খেতে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি রেখবীয় বংশের লোকদের কাছে গিয়ে তাদের আমার ঘরের একটা কামরায় আসতে বল ও তাদের আংগুর-রস খেতে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রেখবীয় গোষ্ঠীর সদস্যদের কাছে যাও এবং তাদের সঙ্গে কথা বল। তারপর তাদের মন্দিরের একটি ঘরে নিয়ে এস এবং সুরা পান করতে দাও তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, যাও রেখবীয় পরিবারকে মন্দিরের পাশের ঘরগুলির কোন একটি ঘরে আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে এসো| তাদের দ্রাক্ষারস পানের প্রস্তাব দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“রেখবীয় বংশের লোকেদের কাছে যাও এবং তাদের বল। তাদের আমার গৃহের কুঠরীতে নিয়ে এস ও তাদের আঙ্গুর রস খেতে দাও।”