Jeremiah 35:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি হবৎসিনিয়ের পৌত্র ইয়ারমিয়ার পুত্র যাসিনিয়কে, তার ভাইদেরকে ও সকল পুত্র এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে নিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি হবৎসিনিয়ের পুত্র যিরমিয়ের পুত্র যাসনিয়, তার ভাইদের ও তার সব পুত্রের, রেখবীয়দের সমস্ত পরিজনের কাছে গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি হবৎসিনিয়ের পৌত্র যিরমিয়ের পুত্র যাসিনিয়কে, তাহার ভ্রাতৃগণকে ও সকল পুত্রকে এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে লইলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি হবৎসিনিয়ের পৌত্র যিরমিয়ের পুত্র যাসিনিয়কে, তাহার ভ্রাতৃগণকে ও সকল পুত্রকে এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে লইলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি হবৎসিনিয়ের নাতি, অর্থাৎ যিরমিয়ের ছেলে যাসিনিয় ও তার সব ভাই ও ছেলেদের, অর্থাৎ রেখবীয়দের গোটা বংশকে নিয়ে আসলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি হবৎসিনিয়ের নাতি, অর্থাৎ ইয়ারমিয়ার ছেলে যাসিনিয় ও তার সব ভাই ও ছেলেদের, অর্থাৎ রেখবীয়দের গোটা বংশকে নিয়ে আসলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি সমগ্র রেখবীয় গোষ্ঠীর কাছে গিয়ে যাসনিয় (অপর এক হবৎসিনিয়ের পৌত্র এবং যিরমিয়ের পুত্র) ও তার সমস্ত ভাই ও পুত্রদের এই মন্দিরে নিয়ে এলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি (যিরমিয়) যাসিনিয়ের কাছে গিয়েছিলাম| যাসিনিয ছিল যিরমিয় নামক এক ব্যক্তির পুত্র এবং হবৎসিনিয়ের পৌত্র| আমি যাসিনিযর অন্য ভাইদের এবং তার সব ছেলেদের রেখবীয় পরিবারের সকল সদস্যদের পেয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি হবৎসিনিয়ের নাতি, যিরমিয়ের ছেলে যাসিনিয়কে, তার ভাইদেরকে ও সমস্ত ছেলেদের এবং রেখবীয়দের সমস্ত বংশকে নিয়ে এলাম।