Jeremiah 35:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে মাবুদের গৃহে আল্লাহ্‌র লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে নিয়ে গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে কর্মকর্তাদের যে কুঠরী, উক্ত কুঠরী তার পাশে অবস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সদাপ্রভুর গৃহে, ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কক্ষে নিয়ে এলাম। এই কক্ষটি ছিল কর্মকর্তাদের ঘরের পাশে, শল্লুমের পুত্র দ্বাররক্ষী মাসেয়ের ঘরের ঠিক উপরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে লইয়া গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে অধ্যক্ষগণের যে কুঠরী, [উক্ত কুঠরী] তাহার পার্শ্বে স্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরিতে লইয়া গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরির উপরে অধ্যক্ষগণের যে কুঠরি, [উক্ত কুঠরি] তাহার পার্শ্বে স্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের সদাপ্রভুর ঘরে ঈশ্বরের লোক যিগ্‌দলিয়ের ছেলে হাননের ছেলেদের কামরায় নিয়ে গেলাম। সেটা ছিল শল্লুমের ছেলে দারোয়ান মাসেয়ের কামরার উপরে কর্মচারীদের কামরার পাশে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের মাবুদের ঘরে আল্লাহ্‌র বান্দা যিগ্‌দলিয়ের ছেলে হাননের ছেলেদের কামরায় নিয়ে গেলাম। সেটা ছিল শল্লুমের ছেলে দারোয়ান মাসেয়ের কামরার উপরে কর্মচারীদের কামরার পাশে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিগদলিয়ের পুত্র নবী হাননের শিষ্যদের ঘরে আমি তাদের নিয়ে গেলাম, যে ঘরটি ছিল শাল্লুমের পুত্র মাসেয়ার ঘরের উপরে এবং অন্যান্য কর্মচারীদের ঘরের পাশে। মাসেয়া ছিল মন্দিরের গুরুত্বপূর্ম পদের অধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি রেখবীয় পরিবারকে প্রভুর মন্দিরে নিয়ে এলাম| আমরা হাননের পুত্রের ঘরে গেলাম| হানন ছিল ঈশ্বরের প্রিয় মানুষ| তার পিতার নাম ছিল য়িগ্রলিয| পাশের ঘরে থাকতেন যিহূদার যুবরাজগণ| নীচের ঘরে থাকতো শল্লুমের পুত্র মাসেয়| মাসেয় ছিল মন্দিরের প্রহরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদেরকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের ছেলে হাননের ছেলেদের কুঠরীতে নিয়ে গেলাম। শল্লুমের ছেলে দারোয়ান মাসেয়ের কুঠরীর উপরে নেতাদের কুঠরীর পাশে।