Jeremiah 35:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা বললো, আমরা আঙ্গুর-রস পান করবো না, কেননা আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের এই হুকুম দিয়েছেন, তোমরা ও তোমাদের সন্তানেরা কেউ কখনও আঙ্গুর-রস পান করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা উত্তর দিল, “আমরা দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন: ‘তোমরা কিংবা তোমাদের বংশধরেরা, কেউই দ্রাক্ষারস পান করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে এই আজ্ঞা দিয়াছেন, তোমরা ও তোমাদের সন্তানগণ কেহ কখনও দ্রাক্ষারস পান করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে এই আজ্ঞা দিয়াছেন, তোমরা ও তোমাদের সন্তানগণ কেহ কখনও দ্রাক্ষারস পান করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা বলল, “আমরা আংগুর-রস খাই না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন, ‘তোমরা কিম্বা তোমাদের বংশধরেরা কখনও আংগুর-রস খাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা বলল, “আমরা আংগুর-রস খাই না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই হুকুম দিয়েছেন, ‘তোমরা কিংবা তোমাদের বংশধরেরা কখনও আংগুর-রস খাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা বলল, আমরা সুরা পান করি না। আমাদের পূর্বপুরুষ রেখাবের পুত্র যিহোনাদব বলেছেন যেন আমরা বা আমাদের বংশধরেরা কেউ কোনদিন সুরা পান না করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা উত্তর দিল, “আমরা কখনও দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবীয় পুত্র যিহোনাদব আমাদের এই নির্দেশ দিয়েছিলেন: ‘তোমরা এবং তোমাদের উত্তরপুরুষ কেউ কখনো দ্রাক্ষারস পান করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা বলল, “আমরা আঙ্গুর রস খাব না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন, ‘তোমরা ও তোমাদের বংশধরেরা কখনও আঙ্গুর রস পান করবে না।