Jeremiah 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের যেসব হুকুম দিয়েছেন, সেই অনুসারে আমরা তাঁর হুকুম পালন করে আসছি; ফলত আমরা ও আমাদের স্ত্রী-পুত্র-কন্যারা সারা জীবনে আঙ্গুর-রস পান করি নি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষ, রেখবের পুত্র যিহোনাদব আমাদের যে আদেশ দিয়েছেন, তার সবই আমরা পালন করেছি। আমরা বা আমাদের স্ত্রীরা বা আমাদের ছেলেমেয়েরা, আমরা কেউই কখনও দ্রাক্ষারস পান করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছেন, তদনুসারে আমরা তাঁহার বাক্য পালন করিয়া আসিতেছি; ফলতঃ দ্রাক্ষারস পান করা যাবজ্জীবন আমাদের ও আমাদের স্ত্রী পুত্র কন্যাদের অকর্ত্তব্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছেন, তদনুসারে আমরা তাঁহার বাক্য পালন করিয়া আসিতেছি; ফলতঃ দ্রাক্ষারস পান করা যাবজ্জীবন আমাদের ও আমাদের স্ত্রী-পুত্র-কন্যাদের অকর্তব্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের যা আদেশ করেছিলেন আমরা তা সবই পালন করে আসছি। আমরা, আমাদের স্ত্রী কিম্বা ছেলেমেয়েরা কেউ কখনও আংগুর-রস খাই নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের যা হুকুম দিয়েছিলেন আমরা তা সবই পালন করে আসছি। আমরা, আমাদের স্ত্রী কিংবা ছেলেমেয়েরা কেউ কখনও আংগুর-রস খাই নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোনাদবের সমস্ত নির্দেশ আমরা পালন করে চলেছি। আমরা নিজেরা কখনও সুরা পান করি না এবং আমাদের স্ত্রী-পুত্র-কন্যারাও পান করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা রেখবীয় পরিবারের সদস্যরা আমাদের পূর্বপুরুষ যিহোনাদবের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলি| আমরা কেউ দ্রাক্ষারস পান করি না| আমাদের স্ত্রী, ছেলেমেয়ে কেউ দ্রাক্ষারস পান করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের যা আদেশ করেছিলেন, আমরা তার সমস্ত বাক্য পালন করে আসছি। আমরা, আমাদের স্ত্রী, ছেলেমেয়েরা কেউ কখনও আঙ্গুর রস খাই নি।