Jeremiah 35:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের বাসের জন্য বাড়ি নির্মাণ করি নি; আর আঙ্গুর-ক্ষেত, শস্য ক্ষেত বা বীজ আমাদের নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা গৃহ নির্মাণ করে তার মধ্যে বসবাসও করিনি, কিংবা দ্রাক্ষাকুঞ্জ, শস্যের ক্ষেত বা বীজও আমাদের নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের বাসের জন্য গৃহ নির্ম্মাণ করাও অকর্ত্তব্য, আর দ্রাক্ষাক্ষেত্র, শস্যক্ষেত্র বা বীজ আমাদের নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের বাসের জন্য গৃহ নির্মাণ করাও অকর্তব্য; আর দ্রাক্ষাক্ষেত্র, শস্যক্ষেত্র বা বীজ আমাদের নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাস করবার জন্য ঘর বাঁধি নি কিম্বা আংগুর ক্ষেত, শস্য কিম্বা ফসলের ক্ষেতও করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাস করবার জন্য ঘর বাঁধি নি কিংবা আংগুর ক্ষেত, শস্য কিংবা ফসলের ক্ষেতও করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা বাসগৃহ নির্মাণ করি না, তাঁবুতে বাস করি, এবং আমাদের কোনও দ্রাক্ষাক্ষেত্র বা কৃষির জন্য ক্ষেত-খামার অথবা শস্যাদিও নেই। আমাদের পিতৃপুরুষ যিহোনাদবের আদেশ আমরা সম্পূর্ণভাবে পালন করে চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা কখনও বাস করার জন্য বাড়ি তৈরী করি না| দ্রাক্ষার চাষ করি না, ফসল ফলানোর জন্য বীজ বুনি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বাস করার জন্য কখনও ঘর তৈরী করি নি, আঙ্গুর ক্ষেত, শস্য ক্ষেত বা বীজ বপন করি নি।