Jeremiah 36:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের চতুর্থ বছরে এই কালাম মাবুদের কাছ থেকে ইয়ারমিয়ার কাছে নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের চতুর্থ বছরে, সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যিরমিয়ের নিকটে উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যিরমিয়ের নিকটে উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে মাবুদের এই কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র যিহোয়াকিমের যিহুদীয়ায় রাজত্বকালের চতুর্থ বৎসরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীম যখন তার রাজত্বকালের চতুর্থ বছরে পা দিয়েছে তখন প্রভুর এই বার্তা যিরমিয়র কাছে এসেছিল| এই হল প্রভুর বার্তা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল। সেটি হল,