Jeremiah 36:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বারূক মাবুদের গৃহে, উপরিস্থ প্রাঙ্গণে, মাবুদের গৃহের নতুন দ্বারের প্রবেশ স্থানে, শাফনের পুত্র গমরিয় লেখকের কক্ষে ঐ কিতাব নিয়ে সমস্ত লোকের কর্ণগোচরে ইয়ারমিয়ার কথাগুলো পাঠ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরের প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নতুন-দ্বারের প্রবেশস্থানে, শাফনের পুত্র সচিব গমরিয়ের কক্ষে সমস্ত লোকের কর্ণগোচরে ওই পুঁথি নিয়ে যিরমিয়ের সব কথা পাঠ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরিস্থ প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশ-স্থানে, শাফনের পুত্র গমরিয় লেখকের কুঠরীতে ঐ পুস্তক লইয়া সমস্ত লোকের কর্ণগোচরে যিরমিয়ের কথা সকল পাঠ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরিস্থ প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশস্থানে, শাফনের পুত্র গমরিয় লেখকের কুঠরিতে ঐ পুস্তক লইয়া সমস্ত লোকের কর্ণগোচরে যিরমিয়ের কথা সকল পাঠ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর ঘরের নতুন ফটকের কাছে উপরের উঠানে শাফনের ছেলে গমরিয় লেখকের কামরায় দাঁড়িয়ে বারূক সেই বই থেকে যিরমিয়ের কথাগুলো সমস্ত লোকদের কাছে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের ঘরের নতুন দরজার কাছে উপরের উঠানে শাফনের ছেলে গমরিয় লেখকের কামরায় দাঁড়িয়ে বারূক সেই কিতাব থেকে ইয়ারমিয়ার কথাগুলো সমস্ত লোকদের কাছে তেলাওয়াত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা যখন মন দিয়ে সব শুনছে, তখন বারুক পাণ্ডুলিপিতে লেখা আমার সমস্ত কথা পাঠ করল। গমরিয়ের কক্ষে দাঁড়িয়ে আমার কথামত বারুক এ কাজ করল। শাফনের পুত্র গমরিয় ছিল বিচারালয়ের সচিব। এই কক্ষটি ছিল মন্দিরের নতুন তোরণদ্বারের প্রবেশ পথের উপর তলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় বারূক খাতায় লেখা যিরমিয়র মুখ থেকে উচ্চারিত প্রভুর বার্তা পড়ে শোনাচ্ছিল উপাসনা গৃহে উপস্থিত লোকেদের| বারূক তখন থাকতো গমরিযের ঘরে| ঘরটি ছিল উপাসনাগৃহের নতুন ফটকের কাছে| গমরিযের পিতা ছিল শাফন| গমরিয উপাসনাগৃহের লিপিকার ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বারূক সদাপ্রভুর গৃহে, উপরের উঠানে, নতুন ফটকের প্রবেশপথে, শাফনের ছেলে গমরিয় লেখকের কুঠরীতে দাঁড়িয়ে যিরমিয়ের বাক্যগুলি পড়লেন। তিনি সমস্ত লোকদের কাছে পড়লেন।