Jeremiah 36:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকদের কর্ণগোচরে যখন বারূক ঐ কিতাব পাঠ করেছিলেন, তখন মীখায় যেসব কথা শুনেছিলেন, তা তাঁদেরকে জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারূক সেই পুঁথি থেকে লোকদের কাছে যা পাঠ করেছিলেন, সে সমস্তই মীখায়া তাদের কাছে বললে পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকদের কর্ণগোচরে যখন বারূক ঐ পুস্তক পাঠ করিয়াছিলেন, তখন মীখায় যে সকল কথা শুনিয়াছিলেন, তাহা তাঁহাদিগকে জ্ঞাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকদের কর্ণগোচরে যখন বারূক ঐ পুস্তক পাঠ করিয়াছিলেন, তখন মীখায় যে সকল কথা শুনিয়াছিলেন, তাহা তাঁহাদিগকে জ্ঞাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারূক সেই বই থেকে লোকদের কাছে যা যা পড়েছিলেন তা মীখায় সেই রাজকর্মচারীদের কাছে সব বললেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারূক সেই কিতাব থেকে লোকদের কাছে যা যা তেলাওয়াত করেছিলেন তা মিকায় সেই রাজকর্মচারীদের কাছে সব বললেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারুক লোকদের কাছে যা কিছু পাঠ করেছিলেন, মীখায় তাদের সব কথা বলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুঁথি থেকে বারূক যা কিছু পড়ে শুনিয়েছিল তা সব মীখায় গিয়ে সভাপারিষদদের বলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বারূক যখন সেই গুটানো কাগজ লোকদের কাছে পড়েছিলেন; তখন মীখায় যে সব কথা শুনেছিলেন, তা সেই নেতাদের জানালেন।