Jeremiah 36:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে কর্মকর্তারা সকলে কূশির প্রপৌত্র শেলিমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যেহুদীকে দিয়ে বারূককে এই কথা বলে পাঠালেন, তুমি লোকদের কর্ণগোচরে যে কিতাব পাঠ করেছ, তা নিয়ে এসো; অতএব নেরিয়ের পুত্র বারূক কিতাবখানি নিয়ে তাঁদের কাছে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজকর্মচারীরা কূশির প্রপৌত্র শেলেমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যিহূদীকে বারূকের কাছে এই কথা বলে পাঠালেন, “লোকদের কাছে তুমি যে পুঁথি থেকে পাঠ করেছ, সেটি নিয়ে এখানে এসো।” তাই নেরিয়ের পুত্র বারূক সেই পুঁথিটি হাতে নিয়ে তাদের কাছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অধ্যক্ষগণ সকলে কূশির প্রপৌত্র শেলিমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যিহূদী দ্বারা বারূককে এই কথা বলিয়া পাঠাইলেন, তুমি লোকদের কর্ণগোচরে যে পুস্তক পাঠ করিয়াছ, তাহা হস্তে করিয়া আইস; অতএব নেরিয়ের পুত্র বারূক পুস্তকখানি হস্তে লইয়া তাঁহাদের নিকটে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অধ্যক্ষগণ সকলে কূশির প্রপৌত্র শেলিমিয়ের পৌত্র নথনিয়ের পুত্র যিহূদী দ্বারা বারূককে এই কথা বলিয়া পাঠাইলেন, তুমি লোকদের কর্ণগোচরে যে পুস্তক পাঠ করিয়াছ, তাহা হস্তে করিয়া আইস; অতএব নেরিয়ের পুত্র বারূক পুস্তকখানি হস্তে লইয়া তাঁহাদের নিকটে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজকর্মচারীরা সকলে নথনিয়ের ছেলে যিহূদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “আপনি যে বই থেকে লোকদের পড়ে শুনিয়েছেন তা নিয়ে আসুন।” নথনিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেই বই হাতে করে তাঁদের কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাজকর্মচারীরা সকলে নথনিয়ের ছেলে যেহুদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “আপনি যে কিতাব থেকে লোকদের তেলাওয়াত করে শুনিয়েছেন তা নিয়ে আসুন।” নথনিয় ছিল শেলিমিয়ার ছেলে, শেলিমিয়া ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেই কিতাব হাতে করে তাঁদের কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজকর্মচারীরা যেহুদিকে (ইনি কুশীর প্রপৌত্র, শেলিমিয়ের পৌত্র ও নথনিয়ের পুত্র) দিয়ে বারুকের কাছে বলে পাঠাল যে, তিনি যে পাণ্ডুলিপিটি লোকদের কাছে পাঠ করেছেন সেটি যেন তাদের কাছে নিয়ে আসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই সভাসদরা বারূকের কাছে যিহূদীকে পাঠাল| যিহূদী ছিল নথনিয়়ের পুত্র এবং শেলিমিয়ের পৌত্র| শেলিমিয়ের পিতার নাম ছিল কূশি| যিহূদী বারূককে বলেছিল: “তুমি যে খাতাটি পাঠ করেছিলে সেই খাতাটি নিয়ে আমার সঙ্গে চলো|” বারূক সেই খাতা সঙ্গে নিয়ে যিহূদীর সঙ্গে সভাপরিষদদের কাছে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শাসনকর্তারা সবাই নথনিয়ের ছেলে যিহূদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “তুমি যে গুটানো কাগজ থেকে লোকদের পড়ে শুনিয়েছিলে, তা নিয়ে এস।” নথনিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেটি হাতে করে তাঁদের কাছে গেলেন।