Jeremiah 36:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বললেন, আরজ করি, তুমি বসে আমাদের কর্ণগোচরে সেটি পাঠ কর; তাতে বারূক তাঁদের কর্ণগোচরে পাঠ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে বলল, “আপনি দয়া করে বসুন এবং এই পুঁথি থেকে আমাদের পড়ে শোনান।” বারূক তাদের কাছে তা পড়ে শোনালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহা পাঠ কর; তাহাতে বারূক তাঁহাদের কর্ণগোচরে পাঠ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহা পাঠ কর; তাহাতে বারূক তাঁহাদের কর্ণগোচরে পাঠ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বারূককে বললেন, “আপনি দয়া করে বসে আমাদের কাছে ওটা পড়ে শোনান।” তখন বারূক তাঁদের কাছে তা পড়ে শোনালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বারূককে বললেন, “আপনি দয়া করে বসে আমাদের কাছে ওটা তেলাওয়াত করে শোনান।” তখন বারূক তাঁদের কাছে তা তেলাওয়াত করে শোনালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারুক তাদের কাছে পাণ্ডুলিপিটি নিয়ে এলেন। তারা বারুককে বলল, আপনি বসুন এবং ঐ পাণ্ডুলিপি আমাদের পড়ে শোনান। বারুক পাণ্ডুলিপি পাঠ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার সেই সভাষদরা বারূককে বললেন, “এখানে বসো এবং পুঁথিতে লেখা বাণীগুলি পড়ে শোনাও|” সুতরাং বারূক খাতায় লেখা বাণীগুলি পাঠ করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা তাঁকে বললেন, “বস ও আমাদের কাছে ওটি পড়ে শোনাও।” তাতে বারূক সেই গুটানো কাগজ পড়লেন।