Jeremiah 36:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঐ সমস্ত কথা শুনে তাঁরা সকলে ভয় পেয়ে পরস্পর পরসপরের দিকে তাকালেন এবং বারূককে বললেন, আমরা এসব কথার বিষয় অবশ্য বাদশাহ্‌কে জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন সেইসব বাক্য শুনল, তারা ভয়ে পরস্পরের দিকে তাকিয়ে বারূককে বলল, “আমরা অবশ্যই এই সমস্ত কথা রাজাকে জানাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঐ সকল কথা শুনিয়া তাঁহারা সকলে ভয় প্রযুক্ত পরস্পর তাকাতাকি করিলেন, এবং বারূককে কহিলেন, আমরা এই সকল কথার বিষয় অবশ্য রাজাকে জানাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঐ সকল কথা শুনিয়া তাঁহারা সকলে ভয় প্রযুক্ত পরস্পর পরসপরের দিকে তাকাইল, এবং বারূককে কহিলেন, আমরা এই সকল কথার বিষয় অবশ্য রাজাকে জানাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা সমস্ত কথা শুনে ভয়ে একে অন্যের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “এই সব কথা রাজাকে গিয়ে আমাদের জানাতেই হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা সমস্ত কথা শুনে ভয়ে একে অন্যের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “এই সব কথা বাদশাহ্‌কে গিয়ে আমাদের জানাতেই হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাঠ শেষ হলে পর তারা ভীত চকিত হয়ে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করল এবং তারপর বারুককে বলল, আমরা এসব কথা রাজাকে জানাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার সভাসুরা সমস্ত বাণীগুলি শুনলেন এবং তারপর তারা ভয়ে একে অন্যের দিকে তাকালেন| তাঁরা বারূককে বললেন, “রাজা যিহোয়াকীমকে আমাদের এই খাতার সম্বন্ধে জানানো উচিৎ‌|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ওই সমস্ত কথা শুনে তাঁরা সবাই ভয়ে পেয়ে পরস্পরের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “আমরা এই সব কথা রাজাকে গিয়ে অবশ্যই জানাব।”