Jeremiah 36:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে বারূক বললেন, তিনি আমার কাছে এসব কথা উচ্চারণ করছিলেন এবং আমি কালি দিয়ে এই কিতাবে সেগুলো লিখছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারূক উত্তর দিলেন, “হ্যাঁ, তিনিই এসব কথা আমাকে বলেছেন এবং আমি কালি দিয়ে এই সমস্ত কথা এই পুঁথিতে লিখেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বারূক উত্তর করিলেন, তিনি মুখে আমার নিকটে এই সকল কথা উচ্চারণ করিতেছিলেন, এবং আমি কালি দিয়া এই পুস্তকে সে সমস্ত লিখিতেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বারূক উত্তর করিলেন, তিনি মুখে আমার নিকটে এই সকল কথা উচ্চারণ করিতেছিলেন, এবং আমি কালি দিয়া এই পুস্তকে সেই সমস্ত লিখিতেছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে বারূক বললেন, “হ্যাঁ, তিনি আমাকে এই সব কথা বলেছেন আর আমি তা এই বইতে কালি দিয়ে লিখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বারূক বললেন, “জ্বী, তিনি আমাকে এই সব কথা বলেছেন আর আমি তা এই কিতাবে কালি দিয়ে লিখেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারুক উত্তর দিলেন, হ্যাঁ, যিরমিয়ই এর প্রতিটি শব্দ আমাকে মুখে বলেছেন আর আমি কালি দিয়ে সে সব কথা এই পাণ্ডুলিপিতে লিখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বারূক উত্তর দিল, “হ্যাঁ! যিরমিয় আমাকে বলে গিয়েছে আর কালি দিয়ে সেই বাণী খাতায় আমি লিখে নিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বারূক তাঁদের বললেন, “তিনি আমাকে এই সব কথা নির্দেশ দিয়েছেন এবং আমি তা এই গুটানো কাগজে কালি দিয়ে তা লিখলাম।”