Jeremiah 36:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কর্মকর্তারা বারূককে বললেন, তুমি ও ইয়ারমিয়া লুকিয়ে থাক; কেউ যেন তোমাদের সন্ধান না পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজকর্মচারীরা বারূককে বলল, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। কাউকে জানতে দেবেন না, আপনারা কোথায় আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অধ্যক্ষগণ বারূককে কহিলেন, তুমি ও যিরমিয় যাইয়া লুকাইয়া থাক; কেহ যেন তোমাদের সন্ধান না পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অধ্যক্ষগণ বারূককে কহিলেন, তুমি ও যিরমিয় যাইয়া লুকাইয়া থাক; কেহ যেন তোমাদের সন্ধান না পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজকর্মচারীরা বারূককে বললেন, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। আপনারা কোথায় আছেন তা যেন কেউ জানতে না পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাজকর্মচারীরা বারূককে বললেন, “আপনি ও ইয়ারমিয়া গিয়ে লুকিয়ে থাকুন। আপনারা কোথায় আছেন তা যেন কেউ জানতে না পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন তাঁকে বলল, তুমি ও যিরমিয় লুকিয়ে থাক, যেন তোমাদের খোঁজ কেউ না পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজার পারিষদরা বারূককে বললেন, “তুমি আর যিরমিয় গিয়ে আত্মগোপন করে থাকো কিন্তু কোথায় আত্মগোপন করবে তা কাউকে জানিও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শাসনকর্তারা বারূককে বললেন, “তুমি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাক। তোমরা কোথায় আছ তা যেন কেউ জানতে না পারে।”