Jeremiah 36:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা ইলীশামা লেখকের কুঠরীতে কিতাবখানি রেখে প্রাঙ্গণে বাদশাহ্র কাছে গিয়ে তাঁর কর্ণগোচরে ঐ সমস্ত কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সচিব ইলীশামার কক্ষে পুঁথিটি রাখার পরে, তারা রাজদরবারে রাজার কাছে গেল এবং সমস্তই তাঁকে বলে শোনাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ইলীশামা লেখকের কুঠরীতে পুস্তকখানি রাখিয়া প্রাঙ্গণে রাজার নিকটে গিয়া তাঁহার কর্ণগোচরে ঐ সকল কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ইলীশামা লেখকের কুঠরিতে পুস্তকখানি রাখিয়া প্রাঙ্গণে রাজার নিকটে গিয়া তাঁহার কর্ণগোচরে ঐ সকল কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রাজকর্মচারীরা সেই বইটা লেখক ইলীশামার কামরায় রেখে রাজদরবারে রাজার কাছে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে রাজকর্মচারীরা সেই কিতাবটা লেখক ইলীশামার কামরায় রেখে রাজদরবারে বাদশাহ্র কাছে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজকর্মচারীরা পাণ্ডুলিপিটি রাজসভার সচির ইলিশামার ঘরে রেখে রাজসভাতে গেল এবং সব কথা রাজাকে জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পারিষদরা ইলীশামার ঘরে সেই খাতাটি তুলে রেখে রাজা যিহোয়াকীমের কাছে গিয়ে সব খুলে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা সেই গুটানো কাগজটি লেখক ইলীশামার কুঠরীতে রেখে রাজার উঠানে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন।