Jeremiah 36:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বাদশাহ্‌ কিতাবখানি আনবার জন্য যেহুদীকে পাঠালেন, আর যেহুদী ইলীশামা লেখকের কুঠরী থেকে তা এনে বাদশাহ্‌র কর্ণগোচরে ও তাঁর সাক্ষাতে দণ্ডায়মান কর্মকর্তাদের কর্ণগোচরে তা পাঠ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুঁথিটি আনার জন্য রাজা যিহূদীকে প্রেরণ করলে, যিহূদী সেটি সচিব ইলীশামার কক্ষ থেকে নিয়ে এল। সে রাজার কাছে ও তাঁর পাশে দাঁড়ানো রাজকর্মচারীদের কাছে তা পড়ে শোনাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে রাজা পুস্তকখানি আনিবার জন্য যিহূদীকে পাঠাইলেন, আর যিহূদী ইলীশামা লেখকের কুঠরী হইতে তাহা আনিয়া রাজার কর্ণগোচরে ও তাঁহার সাক্ষাতে দণ্ডায়মান অধ্যক্ষগণের কর্ণগোচরে তাহা পাঠ করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে রাজা পুস্তকখানি আনিবার জন্য যিহূদীকে পাঠাইলেন, আর যিহূদী ইলীশামা লেখকের কুঠরি হইতে তাহা আনিয়া রাজার কর্ণগোচরে ও তাঁহার সাক্ষাতে দণ্ডায়মান অধ্যক্ষগণের কর্ণগোচরে তাহা পাঠ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা সেই বইটা আনবার জন্য যিহূদীকে পাঠালেন। লেখক ইলীশামার কামরা থেকে যিহূদী বইটা এনে রাজা ও তাঁর পাশে দাঁড়ানো সব রাজকর্মচারীদের সামনে পড়ে শোনালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ সেই কিতাবটা আনবার জন্য যেহুদীকে পাঠালেন। লেখক ইলীশামার কামরা থেকে যেহুদী কিতাবটা এনে বাদশাহ্‌ ও তাঁর পাশে দাঁড়ানো সব রাজকর্মচারীদের সামনে পড়ে শোনালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন যেহুদিকে পাঠালেন সেই পাণ্ডুলিপি আনতে। সে ইলিশামার ঘর থেকে পাণ্ডুলিপিটি নিয়ে গেল এবং রাজা ও তাঁর চতুর্দিকে দণ্ডায়মান সভাসদদের পড়ে শোনাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব শুনে রাজা যিহোয়াকীম খাতাটি নিয়ে আসার জন্য যিহূদীকে পাঠালেন| যিহূদী ইলীশামার ঘর থেকে পুঁথিটি নিয়ে এলো| তারপর সে রাজাকে এবং তার চার পাশের দাঁড়িয়ে থাকা কর্মচারীদের পুঁথিতে লেখা বাণীগুলি পড়ে শোনাতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা সেই গুটানো কাগজটি আনার জন্য যিহূদীকে পাঠালেন। লেখক ইলীশামার কুঠরী থেকে যিহূদী সেটি আনলেন। তারপর তিনি রাজা ও তাঁর পাশে দাঁড়ানো সব শাসনকর্ত্তাদের সামনে পড়লেন।