Jeremiah 36:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে নবম মাসে বাদশাহ্‌ শীতকাল যাপনের বাড়িতে বসেছিলেন এবং তাঁর সম্মুখে জ্বলন্ত আগুনের আঙ্গটা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকালীন কক্ষে বসেছিলেন। তাঁর সামনে চুল্লিতে আগুন জ্বালানো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে নবম মাসে রাজা শীতকাল যাপনের গৃহে বসিয়াছিলেন, এবং তাঁহার সম্মুখে জ্বলন্ত আগুনের আঙ্গটা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে নবম মাসে রাজা শীতকাল যাপনের গৃহে বসিয়াছিলেন, এবং তাঁহার সম্মুখে জ্বলন্ত আগুনের আঙ্গটা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্রে আগুন জ্বলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ছিল বছরের নবম মাস। বাদশাহ্‌ তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্রে আগুন জ্বলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ছিল শীতকাল। রাজা তাঁর শীতকালীন প্রাসাদে আগুনের চুল্লীর সামনে বসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা ঘটেছিল নবম মাসে, সুতরাং রাজা যিহোয়াকীম তাঁর শীতকালীন আবাসে বসেছিলেন| ঘরকে উসুরাখার জন্য তার সামনে তখন আগুন জ্বলছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বছরের নবম মাসে রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্র ছিল।