Jeremiah 36:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেহুদী তিন চার পাতা পাঠ করার পর বাদশাহ্ লেখকের ছুরি দিয়ে কিতাবখানি কেটে ঐ আঙ্গটার আগুনে ফেলে দিতে লাগলেন; এভাবে শেষে সমস্ত কিতাবখানি আঙ্গটার আগুনে পুড়িয়ে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদী সেই পুঁথি থেকে তিন-চারটি স্তম্ভ পাঠ করলে, রাজা সচিবের ছুরি দিয়ে তা কেটে চুল্লির আগুনে নিক্ষেপ করলেন। এভাবে সমস্ত পুঁথিটিই আগুনে ভস্মীভূত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদী তিন চারি পাতা পাঠ করিলে পর [রাজা] লেখকের ছুরিকা দ্বারা পুস্তকখানি কাটিয়া ঐ আঙ্গটার আগুনে ফেলিয়া দিতে লাগিলেন; এইরূপে শেষে পুস্তকখানির সমুদয় আঙ্গটার আগুনে ভস্মসাৎ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদী তিন চারি পাতা পাঠ করিলে পর [রাজা] লেখকের ছুরিকা দ্বারা পুস্তকখানি কাটিয়া ঐ আঙ্গটার আগুনে ফেলিয়া দিতে লাগিলেন; এইরূপে শেষে পুস্তকখানির সমুদয় আঙ্গটার আগুনে ভস্মসাৎ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী সেই বইয়ের কিছুটা পড়লে পর রাজা লেখকের ছুরি দিয়ে সেই অংশটা কেটে নিয়ে আগুনের পাত্রে ফেলে দিলেন; এইভাবে গোটা বইটা আগুনে পুড়িয়ে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহুদী সেই কিতাবের কিছুটা তেলাওয়াত করলে পর বাদশাহ্ লেখকের ছুরি দিয়ে সেই অংশটা কেটে নিয়ে আগুনের পাত্রে ফেলে দিলেন; এইভাবে গোটা কিতাবটা আগুনে পুড়িয়ে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাণ্ডুলিপির তিনটি কি চারটি অনুচ্ছেদ পড়া শেষ হতে না হতেই রাজা পাণ্ডুলিপির সেই অংশ ছোট একটি ছুরি দিয়ে কেটে আগুনে ছুঁড়ে দিলেন। এইভাবে এক একটি অংশ পড়া শেষ হবার সঙ্গে সঙ্গে সেটি তিনি আগুনে ফেলতে লাগলেন, যতক্ষণ না সম্পূর্ণ পাণ্ডুলিপিটি পুড়ে শেষ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদী আস্তে আস্তে খাতা থেকে লিপিবদ্ধ করা বাণী পড়ে যেতে থাকল| কিন্তু সে দুই বা তিন অনুচ্ছেদ পড়ার পরই রাজা তার কাছ থেকে খাতা ছিনিয়ে নিয়ে ছুরি দিয়ে খাতা থেকে পাতাগুলি কেটে কেটে আগুনে ছুঁড়ে ফেলে দিতে লাগলেন| এই ভাবে পুরো খাতাটাই পুড়ে ছাই হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদী তিন চার পৃষ্ঠা পড়ার পর রাজা লেখকের ছুরি দিয়ে তা কেটে নিয়ে আগুনের পাত্রে ছুঁড়ে ফেললেন, যতক্ষণ না সম্পূর্ণ গুটানো কাগজটি ধ্বংস হল।