Jeremiah 36:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ ও তাঁর গোলামেরা ঐ সমস্ত কালাম শুনেও কেউ ভয় পেল না ও নিজ নিজ কাপড় ছিঁড়লেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা ও তাঁর পরিচারকেরা, যারাই এই সমস্ত কথা শুনল, তারা ভীত হল না বা তাদের পোশাক ছিঁড়ে ফেলল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা ও তাঁহার দাসগণ ঐ সকল বাক্য শুনিয়াও কেহ ভীত হইলেন না, ও আপন আপন বস্ত্র ছিঁড়িলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা ও তাঁহার দাসগণ ঐ সকল বাক্য শুনিয়াও কেহ ভীত হইলেন না, ও আপন আপন বস্ত্র ছিঁড়িলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর যে সব লোকেরা সেই কথা শুনলেন তাঁরা ভয়ও পেলেন না কিম্বা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ ও তাঁর যে সব লোকেরা সেই কথা শুনলেন তাঁরা ভয়ও পেলেন না কিংবা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজা কিম্বা তাঁর পারিষদেরা কেউ-ই এই পাণ্ডুলিপির পাঠ শুনে বিন্দুমাত্র ভয় পেল না অথবা দুঃখের কোনও চিহ্ন তাদের মুখে ফুটে উঠল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং রাজা যিহোয়াকীম ও তাঁর অনুচররা এই বাণী শুনেও ভীত হল না| শোকের চিহ্ন হিসেবে তারা তাদের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাজা ও তাঁর সমস্ত দাসেরা ওই সব কথা শুনে ভয় পেলেন না বা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না।