Jeremiah 36:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও ইল্নাথন, দলায় ও গমরিয়, কিতাবখানি যেন পোড়ানো না হয়, সেজন্য বাদশাহ্কে বিনয় করেছিলেন, তবুও তিনি তাঁদের কথা শুনলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও ইল্নাথন, দলায় ও গমরিয় পুঁথিটি না পোড়ানোর জন্য রাজাকে অনুরোধ করেছিল, তিনি তাদের কথা শোনেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি ইল্নাথন, দলায় ও গমরিয়, পুস্তকখানি যেন পোড়ান না হয়, সে জন্য রাজাকে বিনয় করিয়াছিলেন, তথাপি তিনি তাঁহাদের কথা শুনিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি ইল্নাথন, দলায় ও গমরিয়, পুস্তকখানি যেন পোড়ান না হয়, সেই জন্য রাজাকে বিনয় করিয়াছিলেন, তথাপি তিনি তাঁহাদের কথা শুনিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইল্নাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই বই না পোড়াতে মিনতি করলেও রাজা তাঁদের কথা শুনলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইল্নাথন, দলায় ও গমরিয় বাদশাহ্কে সেই কিতাব না পোড়াতে মিনতি করলেও বাদশাহ্ তাঁদের কথা শুনলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও ইলনাথন, দলয়িয় ও গমরিয় রাজাকে পাণ্ডুলিপি না পোড়াতে অনুরোধ করেছিল, কিন্তু রাজা তাদের কথায় কান দেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইল্নাথন, দলায় এবং গমরিয চেষ্টা করেছিল রাজার সঙ্গে কথা বলার যাতে তিনি খাতাটি না পোড়ান| কিন্তু রাজা তাদের কথা শোনেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলনাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই গুটানো কাজটি না পোড়াতে অনুরোধ করেছিলেন, কিন্তু রাজা তাঁদের কথা শুনলেন না।