Jeremiah 36:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ রাজপুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায় ও অব্দিয়েলের পুত্র শেলিমিয়কে হুকুম করলেন, তোমরা বারূক লেখক ও ইয়ারমিয়া নবীকে ধর; কিন্তু মাবুদ তাঁদেরকে লুকিয়ে রেখেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং তিনি রাজার এক পুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায় ও অব্দিলের পুত্র শেলেমিয়কে আদেশ দিলেন, লেখক বারূক ও ভাববাদী যিরমিয়কে গ্রেপ্তার করতে। কিন্তু সদাপ্রভু তাদের লুকিয়ে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা রাজপুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায়কে ও অব্দিয়েলের পুত্র শেলিমিয়কে আজ্ঞা করিলেন, তোমরা বারূক লেখককে ও যিরমিয় ভাববাদীকে ধর; কিন্তু সদাপ্রভু তাঁহাদিগকে লুকাইয়া রাখিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা রাজপুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায়কে ও অব্দিয়েলের পুত্র শেলিমিয়কে আজ্ঞা করিলেন, তোমরা বারূক লেখককে ও যিরমিয় ভাববাদীকে ধর; কিন্তু সদাপ্রভু তাঁহাদিগকে লুকাইয়া রাখিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে তিনি লেখক বারূক ও নবী যিরমিয়কে ধরে আনবার জন্য রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়কে হুকুম দিলেন। কিন্তু সদাপ্রভু তাঁদের লুকিয়ে রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে তিনি লেখক বারূক ও নবী ইয়ারমিয়াকে ধরে আনবার জন্য রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়াকে হুকুম দিলেন। কিন্তু মাবুদ তাঁদের লুকিয়ে রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর রাজা যুবরাজ যিরহমিলকে, অসরিয়েলের পুত্র সরায়কে এবং অবদিয়েলের পুত্র শেলিমিয়কে সঙ্গে নিয়ে আমাকে আর আমার সচির বারুককে গ্রেপ্তার করতে আদেশ দিলেন। কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের লুকিয়ে রেখেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং উলেট রাজা যিরহমেল, সরায় এবং শেলিমিযকে আদেশ দিলেন ভাববাদী যিরমিয় এবং লিপিকার (লেখক) বারূককে গ্রেপ্তার করতে| যিরহমেল হল যুবরাজ ও সরায় হল অস্রীয়েলের পুত্র এবং শেলিমিয হল অব্দিয়েলের পুত্র| কিন্তু তারা কেউই বারূক এবং যিরমিয়কে খুঁজে বার করতে পারল না| কারণ প্রভু তাদের লুকিয়ে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়কে লেখক বারূক ও ভাববাদী যিরমিয়কে ধরে আনবার জন্য হুকুম দিলেন, কিন্তু সদাপ্রভু তাঁদের লুকিয়ে রাখলেন।