Jeremiah 36:28 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি পুনর্বার আর একটি কিতাব গ্রহণ কর; এবং ঐ প্রথম কালামগুলো, অর্থাৎ এহুদার বাদশাহ্ যিহোয়াকীম কর্তৃক পুড়িয়ে ফেলা সেই প্রথম কিতাবে যা ছিল, সেই সমস্ত তার মধ্যে লিখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি অন্য একটি পুঁথি নাও ও যিহূদার রাজা যিহোয়াকীম যে পুঁথিটি পুড়িয়ে ফেলেছে, সেই প্রথম পুঁথিতে বলা কথাগুলি সব এর মধ্যে লেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পুনর্ব্বার আর এক পুস্তক গ্রহণ কর; এবং ঐ প্রথম বাক্য সকল, অর্থাৎ যিহূদা-রাজ যিহোয়াকীম কর্ত্তৃক দগ্ধীভূত সেই প্রথম পুস্তকে যাহা ছিল, সে সমস্ত তন্মধ্যে লিখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পুনর্বার আর এক পুস্তক গ্রহণ কর; এবং ঐ প্রথম বাক্য সকল, অর্থাৎ যিহূদা-রাজ যিহোয়াকীম কর্তৃক দগ্ধীভূত সেই প্রথম পুস্তকে যাহা ছিল, সেই সমস্ত তন্মধ্যে লিখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা পুড়িয়ে দিয়েছে সেই প্রথম বইটাতে যা যা লেখা ছিল তা সবই তুমি আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে তাতে লেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদার বাদশাহ্ যিহোয়াকীম যে কিতাবটা পুড়িয়ে দিয়েছে সেই প্রথম কিতাবে যা যা লেখা ছিল তা সবই তুমি আর একটা গুটিয়ে রাখা কিতাব নিয়ে তাতে লেখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয় আরেকটি খাতা নাও এবং সমস্ত বার্তাগুলি পুনরায় লিপিবদ্ধ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ফিরে যাও, নিজের জন্য অন্য একটি গুটানো কাগজ নাও, আসল গুটানো কাগজে যে সমস্ত বাক্য ছিল যিহূদার রাজা যিহোয়াকীম যেটি পুড়িয়ে দিয়েছে, তা এতে লেখ।