Jeremiah 36:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের বিষয়ে বল, মাবুদ এই কথা বলেন, তুমি এই কিতাব পুড়িয়েছ, বলেছ, তুমি কেন এর মধ্যে এই কথা লিখেছ যে, ব্যাবিলনের বাদশাহ্ অবশ্য আসবেন ও এই দেশ বিনষ্ট করবেন এবং জনশূন্য ও পশুহীন করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে যিহূদার রাজা যিহোয়াকীমকে এই কথাও বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, তুমি ওই পুঁথিটি দগ্ধ করে বলেছ, “কেন তুমি এর মধ্যে লিখেছ যে ব্যাবিলনের রাজা নিশ্চিতরূপে এসে এই দেশ ধ্বংস করবে এবং এর মধ্য থেকে মানুষ ও পশু, উভয়কেই বিনষ্ট করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি এই পুস্তক পোড়াইয়াছ, বলিয়াছ, তুমি কেন ইহার মধ্যে এই কথা লিখিয়াছ যে, বাবিল-রাজ অবশ্য আসিবেন, ও এই দেশ নষ্ট করিবেন, এবং নরশূন্য ও পশুহীন করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে বল, সদাপ্রভু এই কহেন, তুমি এই পুস্তক পোড়াইয়াছ, বলিয়াছ, তুমি কেন ইহার মধ্যে এই কথা লিখিয়াছ যে, বাবিল-রাজ অবশ্য আসিবেন, ও এই দেশ নষ্ট করিবেন, এবং নরশূন্য ও পশুহীন করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তুমি যিহূদার রাজা যিহোয়াকীমকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি বইটা পুুড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করেছ কেন যিরমিয় ঐ বইয়ের মধ্যে লিখেছে যে, বাবিলের রাজা নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন এবং মানুষ ও পশু দুই-ই শেষ করে দেবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তুমি এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে বল যে, মাবুদ বলছেন, ‘তুমি কিতাবটা পুুড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করেছ কেন ইয়ারমিয়া ঐ কিতাবের মধ্যে লিখেছে যে, ব্যাবিলনের বাদশাহ্ নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন এবং মানুষ ও পশু দুই-ই শেষ করে দেবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি রাজার কাছে গিযে আমাকে বলতে বললেন, তুমি পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছ এবং তুমি যিরমিয়কে জিজ্ঞাসা করেছ, কেন সে লিখেছে যে ব্যাবিলনের রাজা এসে এ দেশ ধ্বংস করে দেবে এবং মানুষ-পশু নির্বিশেষে সবাইকে হত্যা করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়, আবার যিহূদার রাজা যিহোয়াকীমকে একথাগুলি বলো| প্রভু যা বললেন: ‘যিহোয়াকীম তুমি খাতাটি পুড়িয়ে ফেলে বলেছিলে, “যিরমিয় কেন একথা লিখলো যে বাবিলের রাজা নিশ্চিতভাবেই এসে এই দেশ ধ্বংস করে দেবে? কেন সে লিখল যে বাবিলের রাজা এই দেশের মানুষ এবং পশু প্রাণী সবাইকে হত্যা করবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদার রাজা যিহোয়াকীমকে বল যে, ‘তুমি সেই গুটানো কাগজটি পুড়িয়েছ! তুমি বললে, কেন তুমি এর ওপর লিখেছ, বাবিলের রাজা নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন, কারণ তিনি মানুষ ও পশু উভয়কেই শেষ করে দেবেন?’