Jeremiah 36:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হয় তো, আমি এহুদা-কুলের উপরে যেসব অমঙ্গল ঘটাবার সঙ্কল্প করেছি, তারা সেসব অমঙ্গলের কথা শুনে প্রত্যেকে নিজ নিজ কুপথ থেকে ফিরবে; আর আমি তাদের অপরাধ ও গুনাহ্ মার্জনা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হয়তো যিহূদার জনগণ সেইসব বিপর্যয়, যা আমি তাদের উপর ঘটাব বলে স্থির করেছি, তার কথা শুনে, তাদের মধ্যে প্রত্যেকে তাদের দুষ্টতার জীবনাচরণ ত্যাগ করবে; তখন আমি তাদের দুষ্টতা ও তাদের পাপ ক্ষমা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হয় ত, আমি যিহূদা-কুলের উপরে যে সকল অমঙ্গল ঘটাইবার সঙ্কল্প করিয়াছি, তাহারা সেই সমস্ত অমঙ্গলের কথা শুনিয়া প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে; আর আমি তাহাদের অপরাধ ও পাপ মার্জ্জনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হয় ত, আমি যিহূদা-কুলের উপরে যে সকল অমঙ্গল ঘটাইবার সঙ্কল্প করিয়াছি, তাহারা সেই সমস্ত অমঙ্গলের কথা শুনিয়া প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে; আর আমি তাহাদের অপরাধ ও পাপ মার্জনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার লোকদের উপর যে সব বিপদ ঘটাবার বিষয় আমি ঠিক করেছি হয়তো তারা সেই সব কথা শুনে প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে; তাহলে আমি তাদের অন্যায় ও পাপ ক্ষমা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার লোকদের উপর যে সব বিপদ ঘটাবার বিষয় আমি ঠিক করেছি হয়তো তারা সেই সব কথা শুনে প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে; তাহলে আমি তাদের অন্যায় ও গুনাহ্ মাফ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার মানুষ যখন জানবে যে আমি তাদের উপর ভয়ঙ্কর বিপর্যয় আনছি, তখন হয়তো তারা মন্দ পথ পরিত্যাগ করবে। আর যদি তারা তাই করে, তবে তখনই আমি তাদের পাপ অপরাধ ক্ষমা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার পরিবারের জন্য আমি যে সমস্ত বাজে জিনিষের পরিকল্পনা করেছি তা হয়তো তারা জানতে পারবে এবং হয়তো তারা খারাপ কাজ করা বন্ধ করবে| যদি তারা তাই করে তাহলে আমি তাদের ক্ষমা করব| ক্ষমা করে দেব তাদের সমস্ত পাপ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হয়তো, যিহূদার লোকেদের সমস্ত অমঙ্গলের কথা শুনবে, যা আমি ঘটাবার পরিকল্পনা করেছি। হয়তো, প্রত্যেকে তাদের মন্দ পথ থেকে ফিরবে; তাহলে আমি তাদের অন্যায় ও পাপ ক্ষমা করব।”