Jeremiah 36:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের বিষয়ে মাবুদ এই কথা বলেন, দাউদের সিংহাসনে বসতে তার কেউ থাকবে না এবং তার লাশ দিনে রৌদ্রে ও রাতের বেলায় হিমে নিক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, যিহূদার রাজা যিহোয়াকীম সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, দাউদের সিংহাসনে বসার জন্য তার বংশে কেউ থাকবে না; তার মৃতদেহ বাইরে নিক্ষিপ্ত হবে, তার মধ্যে দিনের উত্তাপ ও রাত্রির হিম লাগবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, দায়ূদের সিংহাসনে উপবেশন করিতে তাহার কেহ থাকিবে না, এবং তাহার শব দিবসে রৌদ্রে ও রাত্রিকালে হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, দায়ূদের সিংহাসনে উপবেশন করিতে তাহার কেহ থাকিবে না, এবং তাহার শব দিবসে রৌদ্রে ও রাত্রিকালে হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমার বিষয়ে আমি সদাপ্রভু বলছি যে, দায়ূদের সিংহাসনে বসবার জন্য তোমার কেউ বেঁচে থাকবে না; তোমার দেহ বাইরে ফেলে দেওয়া হবে এবং তা দিনের বেলা গরমে ও রাতের বেলা ঠাণ্ডায় পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমার বিষয়ে আমি মাবুদ বলছি যে, দাউদের সিংহাসনে বসবার জন্য তোমার কেউ বেঁচে থাকবে না; তোমার লাশ বাইরে ফেলে দেওয়া হবে এবং তা দিনের বেলায় গরমে ও রাতের বেলায় ঠাণ্ডায় পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, এবার আমি, প্রভু পরমেশ্বর তোমাকে বলছি, রাজা যিহোয়াকিম, তোমার কোনও বংশধর আর কোনদিন দাউদের সিংহাসনে বসতে পারবে না। তোমার মৃতদেহ দিনের রৌদ্রতাপ এবং রাত্রে শিশিরের মধ্যে অনাবৃত অবস্থায় পড়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু যিহূদার রাজা যিহোয়াকীম সম্বন্ধে বললেন: যিহোয়াকীমের উত্তরপুরুষরা কেউ দায়ুদের সিংহাসনে বসতে পারবে না| এমনকি যিহোয়াকীম তার মৃত্যুর পরে সৎ‌কারের সময় রাজকীয় মর্যাদাও পাবে না| তার মৃতদেহ ছুঁড়ে ফেলে দেওয়া হবে মাঠের মধ্যে| দিনের প্রখর তাপ ও রাতের প্রবল ঠাণ্ডার মধ্যে খোলা মাঠে তার মৃতদেহ পড়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তোমার বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, ‘দায়ূদের সিংহাসনে বসার জন্য তোমার কেউ থাকবে না; তোমার মৃতদেহ বাইরে দিনের গরমে ও রাতের হিমে ফেলে দেওয়া হবে।