Jeremiah 36:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারমিয়া আর একখানি কিতাব নিয়ে নেরিয়ের পুত্র বারূক লেখককে দিলেন, তাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীম যে কিতাব আগুনে পুড়িয়ে দিয়েছিলেন, তার সমস্ত কথা তিনি পুনর্বার ইয়ারমিয়ার মুখে শুনে লিখলেন; এছাড়া, ঐ রকম অন্যান্য অনেক কথাও তাতে লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য যিরমিয় অন্য একটি পুঁথি নিলেন। তিনি সেটি নেরিয়ের পুত্র লেখক বারূককে দিলেন। আর যিরমিয় যেভাবে বলে গেলেন, বারূক প্রথম পুঁথি, যে পুঁথিটি যিহূদার রাজা যিহোয়াকীম পুড়িয়ে ফেলেছিলেন, তার সব কথা তার মধ্যে লিখলেন। এর অতিরিক্ত আরও অন্য অনুরূপ কথা এর মধ্যে সংযোজিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরমিয় আর একখানি পুস্তক লইয়া নেরিয়ের পুত্র বারূক লেখককে দিলেন, তাহাতে যিহূদা-রাজ যিহোয়াকীম যে পুস্তক আগুনে পোড়াইয়াছিলেন, তাহার সমস্ত কথা তিনি পুনর্ব্বার যিরমিয়ের মুখে শুনিয়া লিখিলেন; তদ্ভিন্ন ঐ প্রকার আর আর অনেক কথাও তাহাতে লিখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরমিয় আর একখানি পুস্তক লইয়া নেরিয়ের পুত্র বারূক লেখককে দিলেন, তাহাতে যিহূদা-রাজ যিহোয়াকীম যে পুস্তক আগুনে পোড়াইয়াছিলেন, তাহার সমস্ত কথা তিনি পুনর্বার যিরমিয়ের মুখে শুনিয়া লিখিলেন; তদ্ভিন্ন ঐ প্রকার আরও অনেক কথাও তাহাতে লিখিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিরমিয় আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন; যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তাতে যে সব কথা লেখা ছিল সেই সব কথা যিরমিয়ের মুখ থেকে শুনে বারূক আবার লিখলেন। ঐ রকম আরও অনেক কথাও তার সংগে যোগ করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়ারমিয়া আর একটা গুটিয়ে রাখা কিতাব নিয়ে নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন; এহুদার বাদশাহ্ যিহোয়াকীম যে কিতাবটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তাতে যে সব কথা লেখা ছিল সেই সব কথা ইয়ারমিয়ার মুখ থেকে শুনে বারূক আবার লিখলেন। ঐ রকম আরও অনেক কথাও তার সংগে যোগ করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি আর একটি পাণ্ডুলিপির তুলট কাগজ এনে আমার সচিব বারুককে দিলাম। আমি যা কিছু তাকে লিখতে বললাম, সে সবই লিখল। প্রথম পাণ্ডুলিপিতে যা লেখা ছিল, এবং সেই ধরণের আরও কিছু বার্তা ছিল, তা সবই এই পাণ্ডুলিপিতে সংযোজন করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিরমিয় অন্য একটি পুঁথি নিল এবং সেটি নেরিযর পুত্র, লেখক বারূককে দিল লিপিবদ্ধ করার জন্য| যিরমিয় যা যা বলে যেতে থাকল বারূক তা লিপিবদ্ধ করতে থাকল| রাজা যিহোয়াকীম যে বার্তাগুলি পুড়িয়ে দিয়েছিল সেগুলি আবার নতুন খাতায় লিপিবদ্ধ করতে থাকল বারূক| এরই সঙ্গে যোগ হল আরো নতুন নতুন বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিরমিয় অন্য একটি গুটানো কাগজ নিলেন এবং সেটি নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন। বারূক তার ওপর যিরমিয়ের নির্দেশ মত সমস্ত কথা, যা যিহূদার রাজা যিহোয়াকীমের পুড়িয়ে দেওয়া গুটানো কাগজে লেখা ছিল, তা লিখলেন। তাছাড়া, ঐ রকম আরও অনেক কথা এই গুটানো কাগজে যোগ করা হল।