Jeremiah 36:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারমিয়া নেরিয়ের পুত্র বারূককে ডাকলেন; এবং বারূক ইয়ারমিয়ার প্রতি কথিত মাবুদের সমস্ত কালাম তাঁর মুখে শুনে একটি গুটিয়ে রাখা কিতাবে লিখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডেকে পাঠালেন। সদাপ্রভু যে সমস্ত কথা যিরমিয়কে বলেছিলেন, তিনি সেগুলি মুখে বলে গেলেন। বারূক সেগুলি পুঁথিতে লিখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডাকিলেন; এবং বারূক যিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডাকিলেন; এবং বারূক যিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে ডাকলেন এবং সদাপ্রভু যিরমিয়কে যে সব কথা বলেছিলেন তা তাঁর মুখ থেকে শুনে বারূক গুটিয়ে রাখা সেই বইটাতে লিখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়ারমিয়া নেরিয়ের ছেলে বারূককে ডাকলেন এবং মাবুদ ইয়ারমিয়াকে যে সব কথা বলেছিলেন তা তাঁর মুখ থেকে শুনে বারূক গুটিয়ে রাখা সেই কিতাবটাতে লিখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন নেরিয়ের পুত্র বারুককে ডেকে প্রভু পরমেশ্বরের এই সমস্ত কথা বললাম এবং সে একটি তুলট কাগজে সব কথাই লিখে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিরমিয় বারূককে ডাকল| বারূক ছিল নেরিযের পুত্র| যিরমিয় প্রভুর বার্তা বলছিল| যিরমিয় যখন সেই বার্তাগুলি বলছিল তখন বারূক তা খাতায় লিখে নিচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে ডাকলেন এবং বারূক একটি গুটানো কাগজে যিরমিয়ের নির্দেশে সদাপ্রভুর তাঁকে বলা সমস্ত কিছু লিখলেন।