Jeremiah 36:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি যাও এবং আমার মুখে শুনে যা যা এই কিতাবে লিখেছ, মাবুদের সেই সকল কালাম রোজা রাখবার দিনে মাবুদের গৃহে লোকদের শুনিয়ে পাঠ কর, আর তুমি এহুদার নগরগুলো থেকে আগত সমস্ত লোকের সাক্ষাতেও তা পাঠ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এক উপবাসের দিনে তুমি সদাপ্রভুর গৃহে যাও এবং লোকদের কাছে পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্য পাঠ করো, যেগুলি আমি মুখে বলেছিলাম ও তুমি লিখেছিলে। সেগুলি যিহূদার নগরগুলি থেকে আসা সব লোকের কাছে পাঠ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি যাও, এবং আমার মুখে শুনিয়া যাহা যাহা এই পুস্তকে লিখিয়াছ, সদাপ্রভুর সেই সকল বাক্য উপবাস-দিনে সদাপ্রভুর গৃহে লোকদের কর্ণগোচরে পাঠ কর, আর তুমি আপন আপন নগর হইতে আগত সমস্ত যিহূদার সাক্ষাতেও পাঠ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি যাও, এবং আমার মুখে শুনিয়া যাহা যাহা এই পুস্তকে লিখিয়াছ, সদাপ্রভুর সেই সকল বাক্য উপবাস-দিনে সদাপ্রভুর গৃহে লোকদের কর্ণগোচরে পাঠ কর, আর তুমি আপন আপন নগর হইতে আগত সমস্ত যিহূদার সাক্ষাতেও পাঠ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি একটা উপবাসের দিনে সদাপ্রভুর ঘরে গিয়ে এই বইতে লেখা সদাপ্রভুর বাক্য লোকদের কাছে পড়ে শোনাও যা তুমি আমার মুখ থেকে শুনে লিখেছিলে। যিহূদার যে লোকেরা তাদের শহর থেকে আসবে তাদের সকলের কাছে তা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি একটা রোজা রাখবার দিনে মাবুদের ঘরে গিয়ে এই কিতাবে লেখা মাবুদের কালাম লোকদের কাছে তেলাওয়াত করে শোনাও যা তুমি আমার মুখ থেকে শুনে লিখেছিলে। এহুদার যে লোকেরা তাদের শহর থেকে আসবে তাদের সকলের কাছে তা তেলাওয়াত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব, এর পরের তিথিতে লোকে যখন উপবাস করবে তখন তুমিই মন্দিরে যাবে। তোমাকে সেখানে উচ্চকণ্ঠে এই তুলটের লিপি পাঠ করতে হবে। প্রভু পরমেশ্বর আমাকে যা কিছু বলেছেন এবং আমি তোমাকে যা লিখিয়েছি, যেন সব তারা শুনতে পায়। এমন জায়গায় দাঁড়িয়ে তুমি পাঠ করবে, যেখান থেকে যিহুদীয়ার লোকেরা, যারা তাদের শহর-নগর থেকে এসেছে, তারা সকলে যেন তোমার পাঠ শুনতে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি চাই তুমি প্রভুর উপাসনা গৃহে যাও| সেখানে একটি উপবাসের দিন যাও এবং এই পুঁথি থেকে প্রভুর কথাগুলি লোকেদের পড়ে শোনাও| আমি যা বলেছি তুমি তা লিখেছো এগুলো সবই প্রভুর বার্তা| যাও গিয়ে যিহূদার বিভিন্ন শহর থেকে জেরুশালেমে আসা সমস্ত লোককে এই বার্তা খাতা থেকে পাঠ করে শোনাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি অবশ্যই যাও ও আমার নির্দেশে লেখা সেই গুটানো কাগজটি পড়। সদাপ্রভুর সেই বাক্য একটি উপবাসের দিনের সদাপ্রভুর গৃহে গিয়ে লোকদের কাছে পড়ে শোনাও। আর তুমি নিজের শহর থেকে আসা সমস্ত যিহূদার সামনেও তা পড়বে। তাদের বিরুদ্ধে এই বাক্য ঘোষণা কর।