Jeremiah 36:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হয় তো, মাবুদের সম্মুখে তারা ফরিয়াদ উপস্থিত করবে এবং প্রত্যেকে নিজ নিজ কুপথ থেকে ফিরবে, কেননা মাবুদ এই জাতির বিরুদ্ধে অত্যন্ত ক্রোধের ও রোষের কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হয়তো তারা তাদের আবেদন সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং প্রত্যেকে তার দুষ্ট জীবনাচরণ থেকে ফিরে আসবে। কারণ সদাপ্রভু এই লোকদের বিরুদ্ধে অত্যন্ত ক্রোধ ও রোষের কথা ঘোষণা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হয় ত, সদাপ্রভুর সম্মুখে তাহারা বিনতি উপস্থিত করিবে এবং প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফিরিবে, কেননা সদাপ্রভু এই জাতির বিরুদ্ধে অত্যন্ত ক্রোধের ও রোষের কথা বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হয় ত, সদাপ্রভুর সম্মুখে তাহারা বিনতি উপস্থিত করিবে এবং প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফিরিবে, কেননা সদাপ্রভু এই জাতির বিরুদ্ধে অত্যন্ত ক্রোধের ও রোষের কথা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হয়তো তারা সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে, কারণ এই লোকদের বিরুদ্ধে সদাপ্রভু খুবই অসন্তোষ ও ক্রোধের কথা বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হয়তো তারা মাবুদের কাছে মুনাজাত করবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে, কারণ এই লোকদের বিরুদ্ধে মাবুদ খুবই রাগ ও ক্রোধের কথা বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাতে হয়তো তারা প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করবে এবং মন্দ পথ পরিত্যাগ করবে। কারণ তিনি তাদের উপর দারুণ ক্রুদ্ধ হয়েছেন এবং এই লোকদের তাঁর পূর্বঘোষিত দণ্ড সম্পর্কে কঠোরভাবে সাবধান করে দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হয়তো লোকরা প্রভুর কাছে এসে সাহায্য চাইবে| হয়তো তারা তাদের অসৎ কাজগুলি করা বন্ধ করবে| প্রভু আগেই ঘোষণা করেছিলেন যে তিনি তাদের ওপর প্রচণ্ড রুদ্ধ হয়ে আছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হয়তো, তারা করুণার জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে। হয়তো, প্রত্যেকে তাদের মন্দ পথ থেকে ফিরবে; কারণ এই লোকদের বিরুদ্ধে সদাপ্রভু রোষ ও ক্রোধের কথা ঘোষণা করেছেন।”