Jeremiah 36:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নেরিয়ের পুত্র বারূক ইয়ারমিয়া নবীর হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন, ঐ কিতাবে লেখা মাবুদের কালাম মাবুদের গৃহে পাঠ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে যা যা করতে বলেছিলেন, তিনি সমস্তই করলেন। সদাপ্রভুর মন্দিরে তিনি সেই পুঁথি থেকে সদাপ্রভুর বাক্যগুলি পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নেরিয়ের পুত্র বারূক যিরমিয় ভাববাদীর আজ্ঞানুসারে সমস্ত কার্য্য করিলেন, ঐ পুস্তকে লিখিত সদাপ্রভুর বাক্য সদাপ্রভুর গৃহে পাঠ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নেরিয়ের পুত্র বারূক যিরমিয় ভাববাদীর আজ্ঞানুসারে সমস্ত কার্য করিলেন, ঐ পুস্তকে লিখিত সদাপ্রভুর বাক্য সদাপ্রভুর গৃহে পাঠ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে যা যা করতে বলেছিলেন তা তিনি সবই করলেন; তিনি সদাপ্রভুর ঘরে সেই বই থেকে সদাপ্রভুর বাক্য পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী ইয়ারমিয়া নেরিয়ের ছেলে বারূককে যা যা করতে বলেছিলেন তা তিনি সবই করলেন; তিনি মাবুদের ঘরে সেই কিতাব থেকে মাবুদের কালাম তেলাওয়াত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নির্দেশ অনুযায়ী বারুক তখন মন্দিরে গিয়ে প্রভু পরমেশ্বরের বাণী পাঠ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং বারূক তাই করল যা তাকে ভাববাদী যিরমিয় করতে বলেছিল| সুরূক প্রভুর উপাসনাগৃহে খাতায় লিপিবদ্ধ করা প্রভুর বার্তা উচ্চস্বরে পাঠ করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই নেরিয়ের ছেলে বারূক সমস্ত কিছুই করলেন, যা ভাববাদী যিরমিয় তাঁকে করতে আদেশ করেছেন। তিনি সদাপ্রভুর গৃহে সদাপ্রভুর বাক্য পড়লেন।