Jeremiah 36:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের পঞ্চম বছরের নবম মাসে জেরুশালেমের সমস্ত লোক এবং এহুদার নগরগুলো থেকে জেরুশালেমে আগত সমস্ত লোক, মাবুদের সাক্ষাতে রোজা রাখবার কথা ঘোষণা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালের পঞ্চম বছরের নবম মাসে, জেরুশালেমের ও যিহূদার নগরগুলি থেকে আসা সমস্ত লোকের উদ্দেশে সদাপ্রভুর সাক্ষাতে এক উপবাসের সময় ঘোষণা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের পঞ্চম বৎসরের নবম মাসে যিরূশালেমস্থ সমস্ত লোক, এবং যিহূদার নগরসমূহ হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক, সদাপ্রভুর সাক্ষাতে উপবাস ঘোষণা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের পঞ্চম বৎসরের নবম মাসে যিরূশালেমস্থ সমস্ত লোক, এবং যিহূদার নগরসমূহ হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক, সদাপ্রভুর সাক্ষাতে উপবাস ঘোষণা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের পঞ্চম বছরের নবম মাসে যিরূশালেমের সমস্ত লোকদের ও যিহূদার শহরগুলো থেকে আসা লোকদের জন্য সদাপ্রভুর সামনে উপবাস করবার কথা ঘোষণা করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের পঞ্চম বছরের নবম মাসে জেরুজালেমের সমস্ত লোকদের ও এহুদার শহরগুলো থেকে আসা লোকদের জন্য মাবুদের সামনে রোজা রাখবার কথা ঘোষণা করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াকিন যখন যিহুদীয়ার রাজা, সেই সময় তাঁর রাজত্বের পঞ্চম বৎসরের নবম মাসে জেরুশালেমবাসী সকলে এবং যিহুদীয়ার শহর-নগর থেকে যারা জেরুশালেমে এসে একত্র হয়েছিল, তারা সকলে একসঙ্গে প্রভু পরমেশ্বরের কৃপালাভের জন্য উপবাস করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াকীমের রাজত্বকালের পঞ্চম বছরের নবম মাসে উপবাসের একটি দিন ঘোষিত হয়েছিল| জেরুশালেমের নাগরিক এবং যিহূদার সমস্ত শহর থেকে জেরুশালেম শহরে আসা প্রত্যেক লোককে প্রভুর সামনে উপবাস করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের পঞ্চম বছরের নবম মাসে যিরূশালেমের সমস্ত লোক ও যিহূদার শহরগুলি থেকে যিরূশালেমে আসা লোকদের জন্য সদাপ্রভুর সামনে উপবাস করবার কথা ঘোষণা করা হল।