Jeremiah 37:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াকীমের পুত্র কনিয়ের পদে ইউসিয়ার পুত্র সিদিকিয় বাদশাহ্‌ হয়ে রাজত্ব করেন; ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তাঁকেই এহুদা দেশের বাদশাহ্‌ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, যোশিয়ের পুত্র সিদিকিয়কে যিহূদার রাজা করেন। তিনি যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনের স্থানে রাজত্ব করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াকীমের পুত্র কনিয়ের পদে যোশিয়ের পুত্র সিদিকিয় রাজা হইয়া রাজত্ব করেন; বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর তাঁহাকেই যিহূদা দেশের রাজা করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াকীমের পুত্র কনিয়ের পদে যোশিয়ের পুত্র সিদিকিয় রাজা হইয়া রাজত্ব করেন; বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর তাঁহাকেই যিহূদা দেশের রাজা করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যোশিয়ের ছেলে সিদিকিয়কে যিহূদার রাজা করলেন, তাই সিদিকিয় যিহোয়াকীমের ছেলে কনিয়ের, অর্থাৎ যিহোয়াখীনের জায়গায় রাজত্ব করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার ইউসিয়ার ছেলে সিদিকিয়কে এহুদার বাদশাহ্‌ করলেন, তাই সিদিকিয় যিহোয়াকীমের ছেলে কনিয়ের, অর্থাৎ যিহোয়াখীনের জায়গায় রাজত্ব করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহোয়াকিমের পুত্র যিহোয়াখিনের জায়গায় যোশিয়ের পুত্র সিদিকিয়কে যিহুদীয়ার রাজা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্‌সর ছিল বাবিলের রাজা| যিহোয়াকীমের পুত্র যিকনিয়়ের পরিবর্তে সিদিকিয়কে যিহূদার রাজা হিসেবে নিযুক্ত করেছিল নবূখদ্রিত্‌সর| সিদিকিয় ছিল রাজা যোশিয়ের পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন যিহোয়াকীমের ছেলে কনিয়ের জায়গায় যোশিয়ের ছেলে সিদিকিয় রাজত্ব করতে লাগলেন, বাবিলের রাজা নবূখদনিৎসর যোশিয়ের ছেলে সিদিকিয়কে যিহূদার রাজা করলেন।