Jeremiah 37:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক যে কল্দীয়েরা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, তোমরা তাদের সমস্ত সৈন্যকে আঘাত করলেও যদি তাদের মধ্যে কয়েকজন তলোয়ারে আঘাতপ্রাপ্ত লোক কেবল তাদের তাঁবুতে অবশিষ্ট থাকে, তবুও তারাই উঠে এই নগর আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তোমরা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যদলকে পরাস্ত করতে, যারা তোমাদের আক্রমণ করছে এবং কেবলমাত্র আহত লোকেরা তাদের শিবিরে অবস্থান করত, তবুও তারাই বের হয়ে এসে এই নগর পুড়িয়ে দিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক যে কল্দীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিতেছে, তোমার তাহাদের সমস্ত সৈন্যকে আঘাত করিলেও যদ্যপি তাহাদের মধ্যে কতকগুলি খড়্গবিদ্ধ লোকমাত্র অবশিষ্ট থাকে, তথাপি তাহারাই আপন আপন তাম্বুতে উঠিয়া এই নগর আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক যে কল্দীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিতেছে, তোমরা তাহাদের সমস্ত সৈন্যকে আঘাত করিলেও যদ্যপি তাহাদের মধ্যে কতকগুলি খড়্গবিদ্ধ লোকমাত্র অবশিষ্ট থাকে, তথাপি তাহারাই আপন আপন তাম্বুতে উঠিয়া এই নগর আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বাবিলীয় সৈন্যেরা তোমাদের আক্রমণ করছে তোমরা যদি তাদের সবাইকে হারিয়ে দাও আর কেবল তাদের আহত লোকেরা তাম্বুতে পড়ে থাকে, তবে তারাই বের হয়ে এসে এই শহর পুড়িয়ে দেবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ব্যাবিলনীয় সৈন্যেরা তোমাদের আক্রমণ করছে তোমরা যদি তাদের সবাইকে হারিয়ে দাও আর কেবল তাদের আহত লোকেরা তাম্বুতে পড়ে থাকে, তবে তারাই বের হয়ে এসে এই শহর পুড়িয়ে দেবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি তুমি যদি সমগ্র ব্যাবিলনীয় সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত কর এবং তাদের মধ্যে যদি শুধুমাত্র আহত সৈন্যরাই শিবিরে শায়িত থাকে, তাহলেও তারা উঠে গিয়ে এই নগরীতে আগুন লাগিয়ে সব ভস্ম করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে জেরুশালেমবাসী, তোমরা যদি বাবিলের সৈন্যদের যুদ্ধে পরাজিতও করতে পারতে তাহলেও তাদের তাঁবুতে কিছু আহত সৈনিক পড়ে থাকতো| এমনকি সেই আহত সৈনিকরাই উঠে এসে এই জেরুশালেম শহর পুড়িয়ে দিতে সক্ষম হতো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদি তোমরা কলদীয় সৈন্যদের আক্রমণ কর, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, যাতে কেবলমাত্র আহত লোকেরা তাদের তাঁবুতে পড়ে থাকে; তারা উঠবে ও এই শহর পুড়িয়ে দেবে।