Jeremiah 37:12 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ইয়ারমিয়া বিন্ইয়ামীন প্রদেশে যাবার ও সেখানে লোকদের কাছ থেকে নিজেদের প্রাপ্য অংশ গ্রহণ করার ইচ্ছায় জেরুশালেম থেকে প্রস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় নগর ত্যাগ করে বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকায় তাঁর সম্পত্তির দখল নেওয়ার জন্য সেখানকার লোকদের কাছে রওনা হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে যিরমিয় বিন্যামীন প্রদেশে যাইবার ও তথায় লোকদের মধ্যে আপনার প্রাপ্য অংশ গ্রহণ করিবার ইচ্ছায় যিরূশালেম হইতে প্রস্থান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে যিরমিয় বিন্যামীন প্রদেশে যাইবার ও তথায় লোকদের মধ্যে আপনার প্রাপ্য অংশ গ্রহণ করিবার ইচ্ছায় যিরূশালেম হইতে প্রস্থান করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি জেরুশালেম থেকে বিন্যামীনের এলাকায় আমার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ অধিকার করার জন্য যাত্রা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন দেশে যাবার জন্য যিরমিয় জেরুশালেম ত্যাগ করল| সে এই শহরে ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করেছিল| সে সেখানে যেতে চেয়েছিল পারিবারিক সম্পত্তি ভাগ বাটোযারার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরমিয় বিন্যামীন প্রদেশে যাবার ও সেখানে লোকেদের মধ্যে তাঁর সম্পত্তির ভাগ নেবার জন্য যিরূশালেম থেকে চলে গেলেন।