Jeremiah 37:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া বললেন, এটা মিথ্যে কথা, আমি কল্দীয়দের পক্ষে যাচ্ছি না। তবুও যিরিয় তাঁর কথা না শুনে ইয়ারমিয়াকে ধরে কর্মকর্তাদের কাছে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় বললেন, “সেই কথা সত্যি নয়। আমি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা শুনতে চাইলেন না; পরিবর্তে, তিনি যিরমিয়কে গ্রেপ্তার করে রাজকর্মচারীদের কাছে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় কহিলেন, এ মিথ্যা কথা, আমি কল্দীয়দের পক্ষে যাইতেছি না। তথাপি যিরিয় তাঁহার কথা না শুনিয়া যিরমিয়কে ধরিয়া অধ্যক্ষদের নিকটে লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় কহিলেন, এ মিথ্যা কথা, আমি কল্দীয়দের পক্ষে যাইতেছি না। তথাপি যিরিয় তাঁহার কথা না শুনিয়া যিরমিয়কে ধরিয়া অধ্যক্ষদের নিকটে লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরমিয় বললেন, “এটা মিথ্যা কথা, আমি বাবিলীয়দের পক্ষে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে রাজকর্মচারীদের সামনে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারমিয়া বললেন, “এটা মিথ্যা কথা, আমি ব্যাবিলনীয়দের পক্ষে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে রাজকর্মচারীদের সামনে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, এ সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তাদের পক্ষ নিই নি। যিরিয় কিন্তু আমার কথা তো শুনলই না, উপরন্তু সে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল উচ্চপদস্থ রাজকর্মচারীদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় যিরিয়কে বলেছিল, “তোমার অভিযোগ সত্যি নয়, আমি বাবিলের পক্ষে যোগ দিতে যাচ্ছিলাম না|” কিন্তু যিরিয় যিরমিয়র সেই আপত্তি শুনতে অস্বীকার করেছিল এবং সে যিরমিয়কে গ্রেপ্তার করে রাজার সভাপরিষদদের সামনে এনে হাজির করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরমিয় বললেন, “এ মিথ্যা কথা, আমি কলদীয়দের পক্ষে যাচ্ছি না।” তবুও যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে শাসনকর্ত্তাদের কাছে নিয়ে গেল।