Jeremiah 37:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কর্মকর্তারা ইয়ারমিয়ার প্রতি ক্রুদ্ধ হয়ে তাঁকে প্রহার করলো এবং যোনাথন লেখকের বাড়িতে স্থাপিত কারাগারে রাখল, কেননা তারা সেই গৃহেই একটি কারাগার করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হল। তারা তাঁকে প্রহার করে সচিব যোনাথনের গৃহে কারাবন্দি করল। তারা সেই গৃহকে কারাগারে পরিণত করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই অধ্যক্ষগণ যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হইয়া তাঁহাকে প্রহার করিল, এবং যোনাথন লেখকের বাটীতে স্থিত কারাগারে রাখিল, কেননা তাহারা তাহাই কারাগার করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই অধ্যক্ষগণ যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হইয়া তাঁহাকে প্রহার করিল, এবং যোনাথন লেখকের বাটীতে স্থিত কারাগারে রাখিল, কেননা তাহারা তাহাই কারাগার করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাজকর্মচারীরা যিরমিয়ের উপর রাগ করে তাঁকে মারধর করলেন এবং লেখক যোনাথনের বাড়ীতে তাঁকে বন্দী করে রাখলেন; সেটাকেই তাঁরা জেলখানা বানিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাজকর্মচারীরা ইয়ারমিয়ার উপর রাগ করে তাঁকে মারধর করলেন এবং লেখক যোনাথনের বাড়ীতে তাঁকে বন্দী করে রাখলেন; সেটাকেই তাঁরা জেলখানা বানিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নির্মম প্রহারের পর আমাকে রাজসভার সচিব যোনাথনের গৃহে বন্দী করে রাখল। যোনাথনের গৃহটিকেই কারাগারে পরিণত করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
5ঐ সভাপরিষদরা যিরমিয়র প্রতি প্রচণ্ড রুদ্ধ হয়েছিলেন| সভাসদরা যিরমিয়কে প্রহার করে কারাগারে বন্দী করার নির্দেশ দিয়েছিলেন| যোনাথন নামক এক ব্যক্তির বাড়িটিকেই কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছিল| যোনাথন ছিল যিহূদার রাজার আজ্ঞাবাহী লেখক
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই শাসনকর্তারা যিরমিয়ের উপর রেগে গিয়ে তাঁকে মারধর করল এবং লেখক যোনাথনের বাড়িতে তাঁকে রাখল; কারণ তাঁরা সেটাকে কারাগার বানিয়েছিল।