Jeremiah 37:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কারাকূপে ও কারাকক্ষে প্রবেশ করার পর ইয়ারমিয়া সেই স্থানে অনেক দিন যাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয়কে এক ভূগর্ভস্থ অন্ধকূপে রাখা হল। সেখানে তিনি অনেক দিন থাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কারাকূপে ও কারাকক্ষে প্রবেশ করিবার পর যিরমিয় সেই স্থানে অনেক দিন যাপন করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কারাকূপে ও কারাকক্ষে প্রবেশ করিবার পর যিরমিয় সেই স্থানে অনেক দিন যাপন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই জেলখানার মাটির নীচের একটা কামরায় যিরমিয়কে রাখা হল। সেখানে তিনি অনেক দিন রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই জেলখানার মাটির নীচের একটা কামরায় ইয়ারমিয়াকে রাখা হল। সেখানে তিনি অনেক দিন রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাটির নীচের একটি কুঠরিতে আমাকে দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়কে তারা সেই বাড়ির ভূগর্ভস্থ একটি অন্ধকার কারা কক্ষে বন্দী করে রেখেছিল| কক্ষটি ছিল মাটির নীচে| যিরমিয়কে সেখানে দীর্ঘদিন রাখা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই কারাগারে মাটির নীচের একটি কুঠরীতে যিরমিয়কে রাখা হল, যেখানে তিনি অনেক দিন ছিলেন।