Jeremiah 37:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে আনালেন; আর বাদশাহ্‌ তাঁর বাড়িতে তাঁকে নির্জনে জিজ্ঞাসা করলেন, মাবুদের কোন কালাম কি আছে? ইয়ারমিয়া বললেন, হ্যাঁ, আছে। তিনি আরও বললেন, আপনাকে ব্যাবিলনের বাদশাহ্‌র হাতে তুলে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, রাজা সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। সেখানে তিনি তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কাছ থেকে কোনো বাক্য আছে কি?” যিরমিয় উত্তর দিলেন, “হ্যাঁ, আপনি ব্যাবিলনের রাজার হাতে সমর্পিত হবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন; আর রাজা আপন বাটীতে তাঁহাকে নির্জ্জনে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোন বাক্য কি আছে? যিরমিয় কহিলেন, হাঁ, আছে। তিনি আরও কহিলেন, আপনি বাবিল-রাজের হস্তে সমর্পিত হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন; আর রাজা আপন বাটীতে তাঁহাকে নির্জনে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোন বাক্য কি আছে? যিরমিয় কহিলেন, হাঁ, আছে। তিনি আরও কহিলেন, আপনি বাবিল-রাজের হস্তে সমর্পিত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে রাজবাড়ীতে ডেকে আনিয়ে গোপনে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কোন বাক্য আছে কি?” উত্তরে যিরমিয় বললেন, “হ্যাঁ, আছে। আপনাকে বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্‌ সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে রাজবাড়ীতে ডেকে আনিয়ে গোপনে জিজ্ঞাসা করলেন, “মাবুদের কোন কালাম আছে কি?” জবাবে ইয়ারমিয়া বললেন, “জ্বী, আছে। আপনাকে ব্যাবিলনের বাদশাহ্‌র হাতে তুলে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তীকালে একদিন রাজা সিদিকিয় আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং রাজপ্রাসাদে নিয়ে গিয়ে একান্ত গোপনে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তা এসেছ কি? আমি বলেছিলাম, হ্যাঁ এসেছে। আপনাকে ব্যাবিলনরাজের হাতে তুলে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীর্ঘদিন পর রাজা সিদিকিয় যিরমিয়কে তাঁর প্রাসাদে নিয়ে এসে একান্তে তার সঙ্গে কথা বলেছিলেন| রাজা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, “প্রভুর আর কোন বার্তা আছে?” যিরমিয় উত্তর দিয়ে বলেছিল, “হ্যাঁ, প্রভুর বার্তা হল, সিদিকিয় তোমাকে বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রাজা সিদিকিয় লোক পাঠালেন, যে তাঁকে রাজবাড়ীতে নিয়ে এল। এই বাড়িতে, রাজা গোপনে তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কোন বাক্য আছে কি?” উত্তরে যিরমিয় বললেন, “আছে,” এবং আরও বললেন, “আপনি বাবিলের রাজার হাতে সমর্পিত হবেন।”