Jeremiah 37:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া বাদশাহ্ সিদিকিয়কে এও বললেন, আপনার বিরুদ্ধে, আপনার গোলামদের বিরুদ্ধে, কিংবা এই লোকদের বিরুদ্ধে, আমি কি অপরাধ করেছি যে, আপনারা আমাকে কারাগারে রেখেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যিরমিয়, রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বা আপনার কর্মচারীদের বা এই লোকদের বিরুদ্ধে কী অপরাধ করেছি যে, আপনি আমাকে কারারুদ্ধ করেছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় সিদিকিয় রাজাকে ইহাও কহিলেন, আপনার বিরুদ্ধে, আপনার দাসগণের বিরুদ্ধে, কিম্বা এই লোকদের বিরুদ্ধে আমি কি অপরাধ করিয়াছি যে, আপনারা আমাকে কারাগারে রাখিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় সিদিকিয় রাজাকে ইহাও কহিলেন, আপনার বিরুদ্ধে, আপনার দাসগণের বিরুদ্ধে, কিম্বা এই লোকদের বিরুদ্ধে আমি কি অপরাধ করিয়াছি যে, আপনারা আমাকে কারাগারে রাখিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিরমিয় রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার কিম্বা আপনার কর্মচারীদের কিম্বা এই লোকদের বিরুদ্ধে কি দোষ করেছি যে, আপনারা আমাকে জেলখানায় রেখেছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইয়ারমিয়া বাদশাহ্ সিদিকিয়কে বললেন, “আমি আপনার কিংবা আপনার কর্মচারীদের কিংবা এই লোকদের বিরুদ্ধে কি দোষ করেছি যে, আপনারা আমাকে জেলখানায় রেখেছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কাছে কিম্বা আপনার কর্মচারীদের কাছে বা এই সমস্ত লোকদের কাছে আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে এইভাবে বন্দী করে রাখা হল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় এরপর রাজা সিদিকিয়কে বলেছিল, “আমার অন্যায়টা কি? আমাকে কারাগারে নিক্ষেপ করবার মত কি এমন ভুল কাজ করেছি আপনার বিরুদ্ধে, আপনার কর্মচারীদের বিরুদ্ধে অথবা জেরুশালেমের লোকদের বিরুদ্ধে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যিরমিয় রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বিরুদ্ধে, আপনার দাসেদের বিরুদ্ধে, কিংবা আপনার এই লোকদের বিরুদ্ধে কি দোষ করেছি যে, আপনারা আমাকে কারাগারে রেখেছেন?