Jeremiah 37:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা আপনাদের কাছে এই ভবিষ্যদ্বাণী বলতো যে, ব্যাবিলনের বাদশাহ্‌ আপনাদের কিংবা এই দেশের বিরুদ্ধে আসবেন না, আপনাদের সেই নবীরা কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার সেই ভাববাদীরা কোথায়, যারা ভাব বাক্য করেছিল, ‘ব্যাবিলনের রাজা আপনাকে বা এই দেশকে আক্রমণ করবেন না’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা আপনাদের নিকটে এই ভাববাণী বলিত যে, বাবিল-রাজ আপনাদের কিম্বা এই দেশের বিরুদ্ধে আসিবেন না, আপনাদের সেই ভাববাদিগণ কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা আপনাদের নিকটে এই ভাববাণী বলিত যে, বাবিল-রাজ আপনাদের কিম্বা এই দেশের বিরুদ্ধে আসিবেন না, আপনাদের সেই ভাববাদিগণ কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আপনাদের কাছে এই ভবিষ্যদ্বাণী করেছিল যে, বাবিলের রাজা আপনাকে বা এই দেশকে আক্রমণ করবে না, আপনাদের সেই নবীরা কোথায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আপনাদের কাছে এই ভবিষ্যদ্বাণী করেছিল যে, ব্যাবিলনের বাদশাহ্‌ আপনাকে বা এই দেশকে আক্রমণ করবে না, আপনাদের সেই নবীরা কোথায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার সেই নবীদের কি হল, যারা বলেছিল, ব্যাবিলনরাজ আপনাকে অথবা এই দেশকে আক্রমণ করবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা সিদিকিয় কোথায় এখন আপনার ভাববাদীরা? এই ভাববাদীরা আপনার কাছে ভুল বার্তা প্রচার করেছিল| তারা বলেছিল, ‘বাবিলের রাজা আপনাকে এবং ঐ দেশ যিহূদাকে আক্রমণ করবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আপনাদের কাছে এই ভাববাণী বলত যে, ‘বাবিলের রাজা আপনাদের বা এই দেশের বিরুদ্ধে আসবে না’, আপনাদের সেই ভাববাদীরা কোথায়?