Jeremiah 37:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি, তাঁর গোলামেরা ও দেশীয় লোকেরা ইয়ারমিয়া নবী দ্বারা কথিত মাবুদের কালামে কান দিতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি, তাঁর পরিচারকেরা বা দেশের অন্য কোনো লোক, ভাববাদী যিরমিয়ের মাধ্যমে কথিত সদাপ্রভুর বাক্যের প্রতি কোনো মনোযোগ দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি, তাঁহার দাসগণ ও দেশীয় লোকেরা যিরমিয় ভাববাদী দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যে কর্ণপাত করিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি, তাঁহার দাসগণ ও দেশীয় লোকেরা যিরমিয় ভাববাদী দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যে কর্ণপাত করিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু নবী যিরমিয়ের মধ্য দিয়ে যে সব কথা বলেছিলেন তাতে সিদিকিয় কিম্বা তাঁর কর্মচারীরা কিম্বা দেশের লোকেরা কেউই কান দিত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ নবী ইয়ারমিয়ার মধ্য দিয়ে যে সব কথা বলেছিলেন তাতে সিদিকিয় কিংবা তাঁর কর্মচারীরা কিংবা দেশের লোকেরা কেউই কান দিত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সিদিকিয় বা তাঁর পারিষদ রাজপুরুষেরা কিম্বা তাঁর প্রজারা প্রভু পরমেশ্বরের কথা শুনলেন না। প্রভু পরমেশ্বর তাদের কাছে পৌঁছে দেবার জন্য আমাকে যে বার্তা দিয়েছিলেন, তারা গ্রাহ্যই করলেন না সেই বার্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সিদিকিয় ভাববাদী যিরমিয় মারফৎ প্রচারিত প্রভুর বার্তাকে গুরুত্ব দেয়নি| এবং সিদিকিয়ের ভৃত্যগণ ও যিহূদার লোকরাও প্রভুর বার্তাকে গুরুত্ব দেয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সিদিকিয়, তাঁর দাসেরা, দেশের লোকেরা ভাববাদী যিরমিয়ের মধ্যে দিয়ে বলা সদাপ্রভু বাক্য শুনত না।