Jeremiah 37:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে আমার মালিক বাদশাহ্, আরজ করি, শুনুন; আমি যোনাথন লেখকের বাড়িতে যেন না মরি, এজন্য আপনি সেই স্থানে আমাকে আর পাঠাবেন না, আরজ করি, আমার এই ফরিয়াদ আপনার সাক্ষাতে গ্রাহ্য হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন, আমার প্রভু রাজা, আপনি দয়া করে শুনুন। আপনার কাছে আমাকে এই অনুরোধ রাখতে দিন, আপনি আমাকে সচিব যোনাথনের গৃহে আর ফেরত পাঠাবেন না, নইলে আমি সেখানে মারা পড়ব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে আমার প্রভু মহারাজ, বিনয় করি, শ্রবণ করুন; আমি যোনাথন লেখকের বাটীতে যেন না মরি, এই জন্য আপনি সে স্থানে আমাকে আর পাঠাইবেন না, বিনয় করি, আমার এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে আমার প্রভু মহারাজ, বিনয় করি, শ্রবণ করুন; আমি যোনাথন লেখকের বাটীতে যেন না মরি, এই জন্য আপনি সেই স্থানে আমাকে আর পাঠাইবেন না; বিনয় করি, আমার এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন হে আমার প্রভু মহারাজ, দয়া করে শুনুন। আপনার সামনে আমি আমার এই অনুরোধ রাখছি, আপনি আমাকে লেখক যোনাথনের বাড়ীতে আর পাঠাবেন না, পাঠালে আমি সেখানে মরে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন হে আমার প্রভু মহারাজ, দয়া করে শুনুন। আপনার সামনে আমি আমার এই অনুরোধ রাখছি, আপনি আমাকে লেখক যোনাথনের বাড়ীতে আর পাঠাবেন না, পাঠালে আমি সেখানে মরে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন, হে রাজন, আপনাকে অনুরোধ করি আমার কথা শুনুন এবং আমি যা বলি, তাই করুন। সচিব যোনাথনের কারাগারে আমাকে আর ফিরে পাঠাবেন না। যদি পাঠান, সেখানে আমার মৃত্যু নিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার প্রভু, যিহূদার রাজা এখন অনুগ্রহ করে আমার কথা শুনুন| আমাকে অনুগ্রহ করে অনুরোধ করতে দিন| এই হল আমার অনুরোধ: আমাকে আর এই লেখক যোনাথনের বাড়িতে কারাবন্দী করে রাখবেন না| যদি আপনি আবার আমাকে সেখানে পাঠান, আমি সেখানে মারা যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন, হে আমার প্রভু মহারাজ! দয়া করে শুনুন। আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি আমাকে লেখক যোনাথনের বাড়িতে ফেরত পাঠাবেন না, নাহলে আমি সেখানে মরে যাব।”