Jeremiah 37:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ সিদিকিয় শেলিমিয়ের পুত্র যিহূখল ও মাসেয়ের পুত্র ইমাম সফনিয়কে নবী ইয়ারমিয়ার কাছে প্রেরণ করে বললেন, আরজ করি, আপনি আমাদের আল্লাহ্ মাবুদের কাছে আমাদের জন্য মুনাজাত করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, রাজা সিদিকিয়, শেলেমিয়ের পুত্র যিহূখলকে, মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে, এই বার্তা দিয়ে ভাববাদী যিরমিয়ের কাছে প্রেরণ করলেন: “অনুগ্রহ করে আপনি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সিদিকিয় রাজা শেলিমিয়ের পুত্র যিহূখলকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয় ভাববাদীর নিকটে প্রেরণ করিয়া কহিলেন, বিনয় করি, আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সিদিকিয় রাজা শেলিমিয়ের পুত্র যিহূখলকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয় ভাববাদীর নিকটে প্রেরণ করিয়া কহিলেন, বিনয় করি, আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও একদিন রাজা সিদিকিয় শেলিমিয়ের ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে পুরোহিত সফনিয়কে এই সংবাদ দিয়ে যিরমিয়ের কাছে পাঠিয়ে দিলেন, “আপনি দয়া করে আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও একদিন বাদশাহ্ সিদিকিয় শেলিমিয়ার ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে ইমাম সফনিয়কে এই সংবাদ দিয়ে ইয়ারমিয়ার কাছে পাঠিয়ে দিলেন, “আপনি দয়া করে আমাদের জন্য আমাদের মাবুদ আল্লাহ্র কাছে মুনাজাত করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয় শেলিমিয়ের পুত্র যেহুকলকে এবং মাসেয়ের পুত্র সফনিয়কে আমার কাছে অনুরোধ করে পাঠালেন যেন আমি জাতির হয়ে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিদিকিয় যিহূখল এবং যাজক সফনিয়কে যিরমিয়র কাছে পাঠিয়েছিল একটি বার্তা দিয়ে| যিহূখল ছিল শেলিমিয়ের পুত্র এবং সফনিয় ছিল মাসেয়ের পুত্র| বার্তাটি ছিল: “যিরমিয়, আমাদের জন্য প্রভু, আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই রাজা সিদিকিয় শেলিমিয়ের ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে এই বার্তা দিয়ে যিরমিয়ের কাছে পাঠালেন। তারা বললেন, “আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন।”