Jeremiah 37:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউনের সৈন্য মিসর থেকে বের হয়ে এসেছিল; এবং জেরুশালেম-অবরোধকারী কল্‌দীয়েরা তাদের সংবাদ শুনে জেরুশালেম থেকে চলে গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের সৈন্যদল মিশর থেকে সমরাভিযানে বের হয়েছে, জেরুশালেম অবরোধকারী ব্যাবিলনীয়েরা যখন এই কথা শুনল, তারা জেরুশালেম ছেড়ে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণের সৈন্য মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল; এবং যিরূশালেম-অবরোধক কল্‌দীয়েরা তাহাদের সমাচার শুনিয়া যিরূশালেম হইতে চলিয়া গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণের সৈন্য মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল; এবং যিরূশালেম-অবরোধক কল্‌দীয়েরা তাহাদের সমাচার শুনিয়া যিরূশালেম হইতে চলিয়া গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বাবিলীয়েরা যিরূশালেম ঘেরাও করে রেখেছিল, কিন্তু তারা যখন শুনল ফরৌণের সৈন্যদল মিসর থেকে বের হয়েছে তখন তারা যিরূশালেম ছেড়ে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ব্যাবিলনীয়রা জেরুজালেম ঘেরাও করে রেখেছিল, কিন্তু তারা যখন শুনল ফেরাউনের সৈন্যদল মিসর থেকে বের হয়েছে তখন তারা জেরুজালেম ছেড়ে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী জেরুশালেম অবরোধ করেছিল, কিন্তু তারা যখন শুনল যে মিশরী সৈন্যদল মিশর সীমান্ত পার হয়ে এগিয়ে আসছে, তখন তারা ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই সময় ফরৌণের সৈন্যরা মিশর ছেড়ে যিহূদার দিকে রওনা দিয়েছিল| এবং বাবিলের সৈন্যদল জেরুশালেমকে অধিকার করবার জন্য তাকে ঘিরে ফেলেছিল| কিন্তু যখন তারা শুনল ফরৌণের সৈন্যরা মিশর ছেড়ে তাদের দিকে এগিয়ে আসছে তখন তারা জেরুশালেম ত্যাগ করে মিশরের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য আগুযান হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণের সৈন্যদল মিশর থেকে বের হয়েছিল এবং কলদীয়েরা, যারা যিরূশালেম ঘেরাও করেছিল, তারা তাদের যিরূশালেম ছেড়ে যাবার খবর শুনল।