Jeremiah 37:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়ারমিয়া নবীর কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু নবী যিরমিয়কে বললেন, “যিহূদার রাজা, যে তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, তাকে বল, ‘ফরৌণের যে সৈন্যদল তোমাদের সাহায্যের জন্য বের হয়ে এসেছে তারা মিসরে নিজেদের দেশে ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ নবী ইয়ারমিয়াকে বললেন, “এহুদার বাদশাহ্‌, যে তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, তাকে বল, ‘ফেরাউনের যে সৈন্যদল তোমাদের সাহায্যের জন্য বের হয়ে এসেছে তারা মিসরে নিজেদের দেশে ফিরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে এই কথা সিদিকিয়কে বলতে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর বাক্য যিরমিয় ভাববাদীর কাছে এল এবং বলল,