Jeremiah 37:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কল্‌দীয়েরা পুনর্বার আসবে, এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নগরটি হস্তগত করে আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ব্যাবিলনীয়েরা ফিরে আসবে এবং এই নগর আক্রমণ করবে; তারা এই নগর অধিকার করে আগুনে পুড়িয়ে দেবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কল্‌দীয়েরা পুনর্ব্বার আসিবে, এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিবে; এবং ইহা হস্তগত করিয়া আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কল্‌দীয়েরা পুনর্বার আসিবে, এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিবে; এবং ইহা হস্তগত করিয়া আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বাবিলীয়েরা ফিরে এসে এই শহর আক্রমণ করবে; তারা এটা দখল করে পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ব্যাবিলনীয়রা ফিরে এসে এই শহর আক্রমণ করবে; তারা এটা দখল করে পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ব্যাবিলনীয় সৈন্যবাহিনী আবার ফিরে আসবে, নগরী আক্রমণ করে অধিকার করবে এবং পুড়িয়ে ছারখার করে দেবে সেই নগরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বাবিলের সৈন্য আবার এখানে এসে জেরুশালেম আক্রমণ করবে| তখন বাবিলের সৈন্য জেরুশালেম দখল করে নেবে এবং তাতে আগুন লাগিয়ে দেবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কলদীয়েরা ফিরে আসবে। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দখল করবে ও পুড়িয়ে দেবে।